Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Author: দেশের আলো
স্পোর্টস ডেস্ক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সিতে অভিষেকেই বয়সের দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন। পেরুর বিপক্ষে ৪-১ গোলের জয়ে শুরুর একাদশে মাঠে নেমে ১৬ বছর বয়সী এই ফুটবলার যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক করা চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) পেরুর বিপক্ষে মাঠে নামার সময় সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। একই সঙ্গে তিনি দুই দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের শুরুর একাদশে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের একজন হিসেবে নজর কাড়েন। সবচেয়ে কম বয়সে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেকের রেকর্ড এখনো ফ্রেডি আদুর দখলে; ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিনে অভিষেক করেছিলেন…
বিনোদন ডেস্ক ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কার বাংলাদেশ কমিটি সিনেমাটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক সাবমিশন হিসেবে নির্বাচিত করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করেন। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। পরে…
আন্তর্জাতিক ডেস্ক নেপালের মানাং জেলার নার-ফু এলাকায় ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে তুষারধসে ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে শেরপা, রান্নার কর্মী এবং পর্বতারোহণ দলের অন্যান্য সহায়ক কর্মী রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হিমলুং হিমালের একটি শিবিরে তুষারধসের পর প্রথমে আটজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। নিখোঁজ সবাই নেপালি নাগরিক। বিদেশি পর্বতারোহীরা তখনও সেখানে পৌঁছাননি এবং আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তাদের যাওয়ার কথা ছিল। বিদেশি পর্বতারোহীদের আগেই নেপালি কর্মীদের একটি দল পাহাড়ে পাঠানো হয়েছিল। তাদের দায়িত্ব ছিল শিবির প্রস্তুত করা, পথ পরিষ্কার…
নিজস্ব সংবাদদাতা বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। নতুন এ ব্যবস্থা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। সার্কুলার অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি যোগ্য বাংলা কিউআর লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের পরিমাণের ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে। ব্যক্তিগত খুচরা হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য বিক্রেতা এবং সেবাদাতাদের মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া…
নিজস্ব সংবাদদাতা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে বাউবি উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম, মিডিয়া সেন্টার, একাডেমিক স্কুল, স্টাডি সেন্টার, বহির্বিশ্বে…
নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল এ তথ্য জানান। বিমানবন্দরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর…
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। দগ্ধদের সবাই শিশু। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচ ছাত্রীর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ বলেন, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, খবর…
আন্তর্জাতিক ডেস্ক কিশোরদের নিরাপত্তা নিয়ে দায়ের করা একটি মামলার বিচার এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে অন্তত ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে টিকটক। পাশাপাশি কিশোর ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহারে সময়সীমাসহ বেশ কিছু নতুন নিরাপত্তা বিধিনিষেধ চালু করবে প্রতিষ্ঠানটি। খবর বার্তা সংস্থা এএফপির। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টিকটক ও আলাবামা কর্তৃপক্ষের মধ্যে এ সমঝোতা হয়। এর ফলে সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকা মামলাটির বিচার আর হচ্ছে না। বিচার শুরুর আগে জুরি বা বিচারকমণ্ডলী নির্বাচনের প্রক্রিয়া শুরুর কথা ছিল। আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের দপ্তর জানিয়েছে, সমঝোতা অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যে অঙ্গরাজ্যকে কমপক্ষে ১০ কোটি ডলার দেবে টিকটক। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ…
নিজস্ব প্রতিবেদক জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আবারও বাড়েছে। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে এ রপ্তানি আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি আয় বেড়েছে ৩৩ দশমিক ০১ মিলিয়ন ডলার। জুলাইয়ে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছিল। তবে আগস্টে রপ্তানি বাড়ায় অর্থবছরের শুরুতে দেখা দেওয়া সেই…
নিজস্ব সংবাদদাতা বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যটনকে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও উল্লেখ করেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর পালিত হবে। দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৃহৎ তথ্যভাণ্ডার ও স্মার্ট প্রযুক্তি পর্যটনসেবাকে আরও সহজ, নিরাপদ ও ব্যক্তিকেন্দ্রিক করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ…
