Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এসব তথ্য জানান। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপিতে থাকা পরামর্শক ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন তিনি। জোনায়েদ সাকি বলেন, কোনো প্রকল্পের মেয়াদ…
প্রযুক্তি ডেস্ক চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের কিমি এআইয়ের দুটি মডেলের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডসংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছেন গবেষকেরা। এ ঘটনায় কিমির নিরাপত্তাব্যবস্থা নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করেছে মুনশট। বুধবার (৩০ সেপ্টেম্বর) এআই নিরাপত্তা পরীক্ষাকারী প্রতিষ্ঠান মাইন্ডগার্ড বিবিসিকে জানায়, গত জুলাইয়ে তাদের পরীক্ষায় কিমি কে২.৬ ও কে৩ সোয়ার্ম মডেলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সক্ষমতা ধরা পড়ে। জটিল ধারাবাহিক নির্দেশনার মাধ্যমে মডেল দুটিকে এমন বিষয়েও তথ্য দিতে রাজি করানো সম্ভব হয়, যেগুলো নিয়ে স্বাভাবিক অবস্থায় তাদের আলোচনা করার কথা নয়। এ ধরনের কৌশলকে ‘জেলব্রেকিং’ বলা হয়। এতে বিশেষভাবে তৈরি বা জটিল নির্দেশনা ব্যবহার করে এআই মডেলের…
আন্তর্জাতিক ডেস্ক ইরাকে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটেছে। দেশটিতে থাকা শেষ মার্কিন সেনারাও প্রত্যাহার হওয়ায় ২০০৩ সালে শুরু হওয়া মার্কিন সামরিক উপস্থিতির একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হলো। প্রত্যাহারকে ইরাকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির সরকার। তবে এর পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে শেষ মার্কিন সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশনও শেষ হলো। প্রত্যাহারের পর দেশটির নিরাপত্তার প্রধান দায়িত্ব ইরাকি বাহিনীর ওপরই থাকছে। এ উপলক্ষে ইরাকে চার দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সীমা ৩০ সেপ্টেম্বর…
নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এবারের একনেক সভায় একাধিক নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে অবকাঠামো, স্বাস্থ্য, কৃষি ও পানি সম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প রয়েছে। বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা…
নিজস্ব সংবাদদাতা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে নিবন্ধিত গণমাধ্যমের সাংবাদিকদের আইনের আওতায় আনার ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এই স্বাধীনতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া…
বিনোদন ডেস্ক নায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেছিল গভীর শূন্যতা। সেই সময় তাঁর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করতে বিনা পারিশ্রমিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে এ কথা জানান তিনি। সালমান শাহ যেদিন মারা যান, সেদিন আমিন খান এফডিসিতে ছিলেন। প্রযোজক ও পরিচালকদের কান্না ও অসহায়ত্ব দেখে পরিস্থিতি তাঁকে নাড়া দিয়েছিল বলে জানান তিনি। আমিন খান বলেন, সালমানের অসমাপ্ত কাজগুলো গল্পের মোড় ঘুরিয়ে শেষ করার সুযোগ থাকলে তিনি তা বিনা পারিশ্রমিকে করে দিতে চেয়েছিলেন। এতে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকেরা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে মনে করেছিলেন তিনি। প্রয়াত…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজকেন্দ্রিক মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় সড়ক ব্যবস্থাপনার নানা অসংগতিতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। প্রশস্ত সড়কে একাধিক ডিভাইডার, বিরতিহীন ও স্থানীয় যান চলাচলের লেনের বিভাজন, নির্দিষ্ট দূরত্বে ইউটার্ন না থাকা এবং উল্টো পথে যান চলাচলের কারণে এ এলাকায় যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পূর্বাঞ্চলের ১৮ জেলার যানবাহন নির্বিঘ্নে ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে পূর্বাঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য দুই লেনের সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে। তবে সড়কের বিভিন্ন অংশে তিন স্তরের ডিভাইডার স্থাপন করায় প্রশস্ত সড়কের কার্যকর ব্যবহার সংকুচিত হয়েছে বলে অভিযোগ পরিবহন শ্রমিকদের। তাদের দাবি, পরিকল্পনার সঙ্গে বাস্তব ব্যবস্থাপনার সমন্বয় না থাকায়…
নিজস্ব সংবাদদাতা সব নাগরিকের সমঅধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। সব সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে। সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে একটি সম্প্রীতিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে। বিগত সরকারের সৃষ্টি করা সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান…
নিজস্ব সংবাদদাতা হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় মঙ্গলবার এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সময়ে তেলের দামও বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় মূল্যস্ফীতির চাপও নতুন করে আলোচনায় এসেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে এই চাপ দেখা যায়। আগের দিন ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসে সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশাও বাজারে জোরালো হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার সম্ভাবনাও সপ্তাহান্তে ধাক্কা খায়। ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তে সাত দিনের একটি প্রস্তাব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান…
নিজস্ব সংবাদদাতা রাষ্ট্র ও জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পুলিশ বাহিনী তাদের কার্যক্রম আরও বাড়াচ্ছে। তবে প্রয়োজন হলে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত আইনি সীমার মধ্যেই নেওয়া হবে বলে জানান তিনি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আগের…
