Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) কাঁচপুরের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে। মরদেহের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে…

বিস্তারিত

বিনোদন ডেস্ক বিনোদন জগতে তারকা ও ভক্তদের যোগাযোগের নতুন আয়োজন নিয়ে এসেছে সেলিব্রিটি-ফ্যান এনগেজমেন্ট অ্যাপ ‘হ্যালো সুপারস্টারস’। অ্যাপটির আয়োজনে শুরু হয়েছে তারকাদের নিয়ে পডকাস্ট অনুষ্ঠান ‘হ্যালো সুপারস্টারস’। এতে নির্মাতা, অভিনয়শিল্পী, মডেল ও সংগীতশিল্পীদের সঙ্গে আড্ডায় বসছেন সঞ্চালক খালিদ মাহবুব তুর্য। বুধবার (১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ, শার্লিন ফারজানা, সাবরিন আজাদ ও মডেল তানজিদা জাকির। সংগীতশিল্পীদের মধ্যে রয়েছেন পুলক অধিকারী ও প্রবর রিপণসহ আরও অনেকে। ‘হ্যালো সুপারস্টারস’ মূলত তারকা ও ভক্তদের মধ্যে যোগাযোগের একটি প্ল্যাটফর্ম।…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক দেশের ৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে। ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে অনলাইনে ৬ হাজার ৪০০ প্রশিক্ষণার্থী যুক্ত হন। এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রশাসকসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারাও যুক্ত ছিলেন। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় অষ্টম ব্যাচে ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। আর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার মাধ্যমে সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। দিবসটি আগামীকাল ২ অক্টোবর পালিত হবে। রাষ্ট্রপতি বলেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের সামগ্রিক শিল্পভিত্তিকে আরও শক্তিশালী করা সম্ভব। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরাম উপজেলার খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকার কাছে প্রকল্পটির ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে বৃক্ষরোপণ করেন। এর আগে গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর…

বিস্তারিত

বিনোদন ডেস্ক বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর নতুন দৃশ্য যুক্ত করে আবারও প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করা হচ্ছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবিটির পুনর্মুক্তিতে মূল সংস্করণে বাদ পড়া কিছু দৃশ্য যুক্ত হতে পারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সনি পিকচার্স ও মার্ভেল ছবিটির নতুন সংস্করণ প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছে। এতে রোজারিও ডসনের অভিনীত ‘ক্লেয়ার টেম্পল’ চরিত্রের একটি বাদ পড়া দৃশ্যও যুক্ত হতে পারে। তবে পুনর্মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। গত ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি ছবিটির বৈশ্বিক আয় ২ দশমিক ৪৫…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত দলে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং তৃতীয় ম্যাচ ১৪ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল থেকে জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি। দিশা ও হাবিয়ার এটি জাতীয় দলের ওয়ানডে দলে নতুন…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মহিলা মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আতিয়া (১১) ও জিদনি (১৪) মারা গেছে। গুরুতর দগ্ধ লামিয়া (১৩) বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বাকি দুই শিক্ষার্থী আসিয়া (১২) ও সুমাইয়ার (১৩) শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জিদনির মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার মৃত্যু হয়। গত শনিবার, ২৬ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পাঁচ শিক্ষার্থীই ওই…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা প্রয়োজন, তা করা হবে। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার সবল রয়েছে। তাই সরকারকে দুর্বল ভাবার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে চীনের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান। রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকটের সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, হালকা প্রকৌশল, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, অর্ধপরিবাহী ও সৌরশক্তিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা ও বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। কুনমিং-চট্টগ্রাম করিডর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ…

বিস্তারিত