Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Author: দেশের আলো
আন্তর্জাতিক ডেস্ক ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার মধ্যে জরুরি মজুদ থেকে ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে জি৭ দেশগুলো। যুক্তরাষ্ট্রের চাপের মুখে নেওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য জ্বালানি সরবরাহ বাড়িয়ে বাজারের চাপ কমানো। শুক্রবার (২ অক্টোবর) জি৭ এক যৌথ বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে জরুরি মজুদ থেকে মোট ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়া হবে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হয়ে চার মাস চলবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার কথা বলা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইউরোপ বিপুল পরিমাণ…
নিজস্ব সংবাদদাতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজের আগে তিনি দেশের সংবাদপত্রে সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক…
নিজস্ব সংবাদদাতা ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামে এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারানো পাঁচ এতিম কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়। প্রতিনিধিদলের সদস্যরা পরিবারের খোঁজখবর নেন এবং পাঁচ কন্যার সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য…
নিজস্ব সংবাদদাতা ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ফুলগাজী ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিন উপজেলার সরকারি ভবনের ছাদে মোট ৯৬০ দশমিক ৮ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ দশমিক ৬ কিলোওয়াট, পরশুরামে ২৯৫ দশমিক ৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার ব্যবস্থা রয়েছে। সরকারি ভবনের ছাদ ব্যবহার করে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফেনী পল্লী বিদ্যুৎ…
নিজস্ব সংবাদদাতা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর করার আহ্বান জানান অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নিয়োগ দেওয়া…
নিজস্ব সংবাদদাতা টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি এবং দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।…
নিজস্ব সংবাদদাতা পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানির প্রথম চালান আজ বাংলাদেশে আসছে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় বিশেষ কার্গো উড়োজাহাজে জ্বালানিটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরের মধ্যে জ্বালানি বহনকারী উড়োজাহাজটি ঢাকায় পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানিটি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার জ্বালানি দেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ওই ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। পরে বিকল্প পথে…
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে শিল্প ও সেবা খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি শিল্প…
আন্তর্জাতিক ডেস্ক ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাসহ ইউরোপের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিভিন্ন বিকল্প বিবেচনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে ব্রেক্সিটের পর যুক্তরাজ্য-ইইউ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ইউরোপের সঙ্গে ব্রিটেনের ভবিষ্যৎ সম্পর্কের বিভিন্ন বিকল্পের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করা প্রয়োজন। এর মধ্যে একক বাজার ও কাস্টমস ইউনিয়নে যুক্ত হওয়ার মতো ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি ‘পুরো পথ’ পাড়ি দিয়ে ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। এর আগে মঙ্গলবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে বার্নহাম বলেন, ২০২০ সালে ব্রিটেনের ইইউ ত্যাগ ‘লাভের চেয়ে ক্ষতিই…
নিজস্ব সংবাদদাতা বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের গভীর সংযুক্তি তৈরি হয়েছে। এই বাস্তবতা থেকে হঠাৎ বেরিয়ে আসা সম্ভব নয়। বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে দেশের শিল্প ও অর্থনীতির স্থায়িত্ব নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও দৈনিক যুগান্তর আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি: চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনায় শিল্পমন্ত্রী বলেন, দেশের উৎপাদনশীলতা বাড়াতে সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি বা ওভারল্যাপিং বন্ধ করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন প্রকল্প নেওয়ার আগে…
