Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে হাসপাতাল পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের নির্দিষ্ট হাসপাতাল এবং বিভিন্ন জেলা ও বিভাগের হাসপাতাল তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো কর্মকর্তাকে একটি জেলার পাশাপাশি অন্য জেলার হাসপাতালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আওতাধীন জেলা, উপজেলা ও হাসপাতালের…
নিজস্ব সংবাদদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। তিনি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আবশ্যক। একই সঙ্গে গণতন্ত্রকে কার্যকর রাখতে…
নিজস্ব সংবাদদাতা শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে চার দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। এর মধ্যে শনিবার দিবাগত রাতে ৭৫ মিনিটের মধ্যে পরপর তিনটি এবং রবিবার ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। রবিবার (৪ অক্টোবর) ভোর পর্যন্ত এসব ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলে। ইএমএসসির তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…
নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজস্ব কাজে ব্যবহার করা হয়েছে এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে ইউএনও ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের সৌর প্যানেল থেকে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। সরকারি ও জাতীয় ভবনের ছাদ…
নিজস্ব সংবাদদাতা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান বর্তমানে প্রায় ৩ শতাংশ থেকে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি রয়েছে বলেও জানান তিনি। সরকারের ১৮০ দিনের…
নিজস্ব সংবাদদাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রথম আলোকে ছবিটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এ নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তখন তাঁর…
নিজস্ব সংবাদদাতা বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলো বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা করুক—এটাই বাংলাদেশের প্রত্যাশা। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনে আয়োজিত এক সেশনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ, নিরাপত্তা ইস্যু, ভূখণ্ড দখল কিংবা শোষণের মতো কোনো বিষয়ে আগ্রহী নয়। দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। বর্তমান বৈশ্বিক সংকট শুধু চীনকে ঘিরে নয় উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি নিরাপত্তার সংকটের ভুক্তভোগী এখন সবাই। যুক্তরাষ্ট্র ও চীনের…
নিজস্ব সংবাদদাতা বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার সরকারের অগ্রাধিকার। প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এবং শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত…
আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দের পরিকল্পনা করেছে রাশিয়া। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে ব্যয় কমানো এবং কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। দেশটির খসড়া বাজেটের নথিতে এসব তথ্য উঠে এসেছে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় অনুমোদনের জন্য খসড়া বাজেটটি জমা দেওয়া হয়েছে। এতে ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে ১৭ দশমিক ১ ট্রিলিয়ন রুবল বা প্রায় ২০৪ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। গত বছরের প্রাথমিক পরিকল্পনার তুলনায় এই বরাদ্দ প্রায় ২৭ শতাংশ বেশি। খসড়া বাজেট অনুযায়ী, আগামী বছর সরকারের মোট ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ প্রতিরক্ষা খাতে যাবে। স্বাস্থ্য, শিক্ষা…
বিনোদন ডেস্ক সংগীতের ইতিহাসে কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং একটি সময় ও প্রজন্মের অনুভূতিকে ধারণ করে। প্রেম, বিরহ, জীবন ও দেশ—বিচিত্র অনুষঙ্গ উঠে এসেছে ফারুক মাহফুজ আনাম জেমসের গানে। গিটার হাতে মঞ্চে তাঁর উপস্থিতি, গভীর কণ্ঠ এবং স্বতন্ত্র গায়কি কয়েক দশক ধরে শ্রোতাদের কাছে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) নগরবাউল জেমসের ৬২তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্ম নেওয়া জেমসের বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি গভীর টান থেকেই কৈশোরে পরিবারের সঙ্গে মতবিরোধের পর ঘর ছেড়ে চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থাকতে শুরু করেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর সংগীতজীবনের ভিত। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড…
