Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ-সংক্রান্ত মন্ত্রিসভায় গৃহীত অভিনন্দন প্রস্তাব গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি অতিরিক্ত গেজেট জারি করা হয়। এতে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণকে বাংলাদেশের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। গেজেটে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১…
নিজস্ব সংবাদদাতা দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, সংগীত ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো গুণ রয়েছে। প্রয়োজন শুধু তাকে সেই সুযোগ করে দেওয়া, যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারে। শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের…
নিজস্ব সংবাদদাতা সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত বৃত্তি…
নিজস্ব সংবাদদাতা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই পর্যায়ে স্থিতিশীল হলে দেশে তেলের দাম পুনঃসমন্বয়ের কথা সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আন্তর্জাতিক বাজারে তেলের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তবে বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল থাকলে দেশেও তেলের দাম পুনঃসমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করবে। উপদেষ্টা বলেন, আট মাসের মাথায় সরকার যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে,…
বিনোদন ডেস্ক ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। চলচ্চিত্রটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরিচালক জানান, তাসকানি থেকে সুখবরটি এসেছে। তিনি লেখেন, লুক্কা চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মাস্টার’। তাঁর মতে, এই অর্জন সিনেমাটির সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘মাস্টার’। পুরস্কার জয়ের পর জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান পরিচালক। একই সঙ্গে সিনেমাটির পুরো কলাকুশলী দলের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি। অভিনেত্রী আজমেরী হক…
নিজস্ব সংবাদদাতা ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা না ফেরায় তুলনামূলক নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীদের একটি অংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এর প্রতিফলন দেখা গেছে। এ মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ২৯৩ কোটি ৪৮ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে নিট বিক্রি হয়েছিল মাত্র ৪৩৬ কোটি টাকা। ফলে অর্থবছরের প্রথম মাসেই গত পুরো অর্থবছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি নিট সঞ্চয়পত্র বিক্রি…
আন্তর্জাতিক ডেস্ক নোবেল পুরস্কারের শতাধিক বছরের ইতিহাসে একই পরিবারের একাধিক সদস্যের এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এর মধ্যে পিতা-পুত্রের নোবেল জয়ের নজির রয়েছে মাত্র সাতটি। পদার্থবিজ্ঞান, রসায়ন ও চিকিৎসাবিজ্ঞানে এসব জুটি নোবেল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। পিতা-পুত্রের প্রথম এমন নজির তৈরি হয় ১৯১৫ সালে। এরপর বিভিন্ন সময়ে আরও ছয়টি পরিবারে এই অনন্য অর্জন দেখা যায়। উইলিয়াম হেনরি ব্র্যাগ ও উইলিয়াম লরেন্স ব্র্যাগ: স্ফটিকের গঠন এক্স-রে ব্যবহার করে বিশ্লেষণের জন্য ব্রিটিশ বিজ্ঞানী স্যার উইলিয়াম হেনরি ব্র্যাগ ও তাঁর ছেলে উইলিয়াম লরেন্স ব্র্যাগ ১৯১৫ সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পান। একই বছর পিতা-পুত্রের যৌথ নোবেল জয়ের এটিই একমাত্র নজির। উইলিয়াম…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে দুই গাড়ির মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বক্তাবলী ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেন পূর্ব গোপালনগর বক্তাবলী এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ফেরিঘাটে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেরিঘাটে যানবাহন পারাপারের তদারকি করছিলেন আশরাফ। এ সময় একটি কাভার্ডভ্যান পেছনের দিকে সরে গেলে তিনি সেটির পেছনে থাকা একটি ট্রাকের মাঝে আটকা পড়েন। দুই ভারী যানবাহনের চাপে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আশরাফকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন হাবিবুর রহমান (৩৫) ও আবদুল মতিন (৩৫)। এর মধ্যে হাবিবুর রহমানের প্রতিষ্ঠান ‘হাবিবুর অটো হাউজকে’ ১৫ হাজার টাকা এবং আবদুল মতিনের প্রতিষ্ঠান ‘আল নিহাল এন্টারপ্রাইজকে’ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী…
বিনোদন ডেস্ক মুক্তির সাত বছর পরও কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তির পর জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে আবারও বিশ্ব বক্স অফিসের সর্বোচ্চ আয়কারী সিনেমার জায়গা দখল করেছে মার্ভেলের বহুল আলোচিত এই সিনেমা। রোববার (৪ অক্টোবর) পর্যন্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে ‘অ্যাভাটার’-এর মোট আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। ফলে প্রায় ১৮ লাখ ডলারের ব্যবধানে শীর্ষস্থান ফিরে পেয়েছে ‘এন্ডগেম’। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এই পুনর্মুক্তিই সিনেমাটিকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ‘অ্যাভাটার’-কে ছাড়িয়ে যাওয়ার সুযোগ করে দেয়। পুনর্মুক্তির দ্বিতীয়…
