Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সরাসরি অর্থ লেনদেনের সুবিধা চালু হচ্ছে। এর ফলে রিকশাচালক, মুচিসহ বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলা কিউআরের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ান ব্যাংক পিএলসি ও ইউআইইউ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গভর্নর বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে ভারত থেকে বহিষ্কার করা যায় না বলে পর্যবেক্ষণ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুর্শিদাবাদের এক ব্যক্তির আটকাদেশ ও তাঁকে বাংলাদেশে বহিষ্কারের প্রস্তাবকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি এসব পর্যবেক্ষণ দেন। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির বহিষ্কারাদেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। আদালতে ওই ব্যক্তির আইনজীবী জানান, কয়েকজন প্রতিবেশীর বক্তব্যের ভিত্তিতে তৈরি সন্দেহের কারণে গত ৮ আগস্ট থেকে তাঁর মক্কেলকে আটক রাখা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার মাধ্যমে নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, পড়াশোনার পাশাপাশি তরুণেরা খেলাধুলায় যুক্ত হলে আগামী পাঁচ বছরের মধ্যে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে আয়োজিত আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আমিনুল হক জানান, সারা দেশে খেলার মাঠের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা হয়েছে। এ লক্ষ্যে দেশের ৪ হাজার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা পুরোনো ঋণ কর্মসূচি থেকে সরে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করছে সরকার। প্রাথমিকভাবে তিন বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় ৪৫০ কোটি ডলার ঋণ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে ঋণচুক্তি হতে পারে। সোমবার (১২ অক্টোবর) থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের সাত দিনব্যাপী বার্ষিক সভা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল এতে অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে ঋণের শর্ত নিয়ে দুই…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁদের যথাযথ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সহায়তার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাংলাদেশে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি নাগরিকদের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’। প্রতিপাদ্যটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার অভিজ্ঞতা রয়েছে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দৃশ্যত স্বাস্থ্যবান বা নীরোগ থাকাটাই সুস্বাস্থ্য নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই। শনিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘জীবনের অভিজ্ঞতা শুনি, বাস্তব পরিবর্তন আনি’। এ প্রতিপাদ্যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে যাওয়া মানুষের নিজস্ব অভিজ্ঞতা, অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে লোহা গলানোর চুল্লি বা বাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আবির (৩০) নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার তারাব পৌরসভার বরপা-আড়িয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ও একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। দগ্ধ অন্য শ্রমিকরা হলেন নাবির (২৫), নাজমুল (৩০) ও রকিব (২৫)। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ রোলিং…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়, এমন অভিবাসীদের তৃতীয় কোনো আফ্রিকান দেশে নির্বাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির দাবি, অভিবাসন ঠেকাতে মানবিক দুর্ভোগকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলছে, যেসব মানুষকে নিজ দেশে ফেরত পাঠালে নির্যাতন বা গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে, তাদেরও এমন আফ্রিকান দেশে পাঠানো হচ্ছে, যেসব দেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এইচআরডব্লিউর প্রতিবেদনে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টা ৪০ মিনিটে এ চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় এনসিটি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সরকারের কাছেই থাকবে। চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম…

বিস্তারিত