Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Author: দেশের আলো
স্পোর্টস ডেস্ক দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ নিয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। বৈঠকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর…
নিজস্ব সংবাদদাতা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআন হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কুরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি প্রতিযোগীদের এমন সাফল্য অর্জন জাতির জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি বিজয়ী প্রতিযোগী, তাদের শিক্ষক-উস্তাদ, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে এ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন,…
নিজস্ব সংবাদদাতা ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয়…
নিজস্ব সংবাদদাতা ধর্ম, বর্ণ ও পরিচয় যেন মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এ সিদ্ধান্তে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের…
নিজস্ব সংবাদদাতা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সচেতনতা সৃষ্টি এবং শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মাদক তরুণদের সম্ভাবনা নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁওয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহ্বান’-এর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক লুকমান শরীফ ও সদস্যসচিব ডা. তাহমিদ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। রাষ্ট্রপতি বলেন, তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের টানা তিন বছরের সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিলীন হয়েছে ঘরবাড়ি ও বসতি, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, ভেঙে পড়েছে অর্থনীতি ও মৌলিক সেবা। প্রায় ২০ লাখ মানুষের জীবনযাত্রা বদলে গেছে যুদ্ধ, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ২৪৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) যুদ্ধ শুরুর তিন বছর পূর্ণ হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণা হলেও সহিংসতা পুরোপুরি থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১ হাজার ৪৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে যুদ্ধের ধ্বংসযজ্ঞ থামার বদলে গাজার…
বিনোদন ডেস্ক ‘মিস্টার বিন’ ও ‘ব্ল্যাকঅ্যাডার’খ্যাত ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রোয়ান অ্যাটকিনসন চার দশক পর ওয়েস্ট এন্ডে কমেডি স্কেচ শো নিয়ে ফিরছেন। ‘রোয়ান লাইভ’ নামের নতুন এই আয়োজনে তাঁর জনপ্রিয় চরিত্র ও পুরোনো স্কেচের পাশাপাশি থাকবে নতুন পরিবেশনাও। সোমবার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি লন্ডনের গিলিয়ান লিন থিয়েটারে শুরু হবে ‘রোয়ান লাইভ’। ১৩ মার্চ পর্যন্ত চলবে শোটি। মোট ৩০টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নতুন এই শোতে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’ এবং ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’-এর জনপ্রিয় স্কেচ ও চরিত্রগুলো আবারও মঞ্চে তুলে ধরবেন অ্যাটকিনসন। পাশাপাশি শোটির জন্য বিশেষভাবে তৈরি নতুন…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরে তা হট্টগোল ও ধাক্কাধাক্কিতে গড়ায়। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট সুমন মিয়াকে নিয়োগ দেওয়া নিয়ে আইনজীবীদের একটি অংশের মধ্যে অসন্তোষ…
নিজস্ব সংবাদদাতা দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশের আওতাধীন কার্ড, এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর এসব সেবা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো চালু হয়। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকেরা আগের মতো কার্ড ও অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারছেন। এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা বিঘ্নিত হয়।…
স্পোর্টস ডেস্ক ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে ৩-০ ব্যবধানের জয় দিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৯ বছর বয়সী এই তারকা। মঙ্গলবার (৬ অক্টোবর) ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আন্তর্জাতিক গোলসংখ্যা ১২৬-এ নিয়ে যান তিনি। এর আগে নিকোলাস ওতামেন্দির প্রথম গোল এবং নিকো পাজের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মেসি। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বিদায়ের আবেগই ছিল বড়। ম্যাচের আগে অনুশীলনকেন্দ্র থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে…
