Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ওই সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা কখনোই চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িত হবেন না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এসব প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান নজরুল…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক তীব্র তহবিল সংকটের কারণে প্রায় ৮৩ লাখ শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ জরুরি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। অর্থসংকটের কারণে তাদের সুরক্ষা ও সহায়তার গুরুত্বপূর্ণ কার্যক্রমও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইচসিআর জানায়, দীর্ঘদিনের অর্থসংকটের কারণে শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন মানুষের সুরক্ষা এবং সহায়তা দেওয়ার সক্ষমতা কমে যাচ্ছে। ২০২৬ সালে সংস্থাটির এসব কার্যক্রম পরিচালনায় প্রয়োজন ৮৫০ কোটি ডলার। কিন্তু জুলাইয়ের শেষ নাগাদ পাওয়া গেছে মাত্র ৩২ শতাংশ বা প্রায় ২৭০ কোটি ডলার। ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সালে তাদের হাতে থাকা অর্থের পরিমাণ ছিল প্রায় ৫২০…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক ক্রিকেটের বৈশ্বিক অর্থনীতি বাড়াতে নতুন আয়ের পথ খুঁজছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর অংশ হিসেবে খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণ থেকে তৈরি বিপুল পরিমাণ তথ্য বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে নতুন রাজস্বের সুযোগ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ক্রিকেটের বৈশ্বিক উন্নয়ন, অর্থনীতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে। এ সময় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি একটি কৌশলগত প্রতিবেদনও উপস্থাপন করা হবে বলে জানা গেছে। আইসিসির চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন সংস্থাটি বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার এবং অর্থনৈতিক পরিসর বাড়ানোর ওপর জোর দিচ্ছে। বড় সম্প্রচার প্রতিষ্ঠানের সংখ্যাও তুলনামূলক কম হওয়ায় সম্প্রচারস্বত্বের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করাকে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা হিসেবেও উল্লেখ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ দেন। এ ছাড়া তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ভুল হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চলে গেলে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। একই সঙ্গে এআইয়ের উন্নয়ন ও ব্যবহারে কার্যকর আইন, নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন গেটস। তিনি বলেন, এআই নিয়ন্ত্রণহীনভাবে এগিয়ে গেলে এর অপব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। গেটসের ভাষ্য অনুযায়ী, ভুল উদ্দেশ্য নিয়ে কেউ সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করলে তা এমন ঘটনার পেছনে শক্তি জোগাতে পারে, যাতে ১০০ কোটি মানুষের প্রাণহানি ঘটে।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বাংলাদেশের আইনে অপরাধী ও দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় না দিয়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, ভারত গণতন্ত্রের কথা বললেও বাংলাদেশের কিছু অপরাধীকে আশ্রয় দিচ্ছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসংযোগ ও ইস্যুবিহীন দাবির নামে নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এ সমাবেশের আয়োজন করে। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করেছিল, তাদের পার্শ্ববর্তী দেশ রক্ষা করেছে। শুধু রক্ষা নয়, ওই দল ও তাদের নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফর নিয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল ৩টায় মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার। ইআরডির প্রতিবেদন অনুযায়ী, জুলাই ও আগস্টে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় কৃষক সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান ও উৎসাহিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কৃষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে কৃষি ও বাণিজ্যমন্ত্রীসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি এটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং দায়িত্ব হিসেবে মনে করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও দলটি ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। জনগণের পক্ষে থাকার কারণেই দেশের মানুষ বিভিন্ন সময়ে বিএনপিকে সমর্থন ও সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন,…

বিস্তারিত