Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রয়োজন হলে বিচার, তদন্ত ও প্রসিকিউশনের সক্ষমতাও বাড়ানো হবে বলে জানান তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু আছে এবং চালু থাকবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে। যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গত ১৭ বছরে…
নিজস্ব সংবাদদাতা দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হবে। তিনি বলেন, দেশের প্রতিটি জেলার পর্যটন সম্ভাবনা বিবেচনায় নিয়ে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিভিত্তিক পর্যটন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি এবং মানুষের আতিথেয়তা পর্যটন খাতের বড় সম্পদ। কক্সবাজারের…
নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ তথ্য জানিয়েছেন। ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী…
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পরও একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌপুলিশ ও থানা পুলিশ অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ১৪ জন একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকায় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে বিয়ের বাজার, দুটি গরু ও একটি খাসিও ছিল। নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে জীবিত উদ্ধার করে। পরে রায়েশা বেগম…
বিনোদন ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, গায়ক ও বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবালের জন্মদিন আজ। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান, গিটার ও নিজস্ব ফ্যাশনশৈলীর কারণে সত্তর ও আশির দশকে তরুণদের কাছে বিশেষ জনপ্রিয় ছিলেন জাফর ইকবাল। সংগীতের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তাঁর। ১৯৬৬ সালে বন্ধুদের নিয়ে ব্যান্ড দল গড়ে গায়ক ও গিটারবাদক হিসেবে সংগীতজগতে পরিচিতি পান। পরে চলচ্চিত্রে প্লেব্যাকেও জনপ্রিয় হয়ে ওঠেন। ‘বদনাম’সহ বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় গান তাঁর কণ্ঠে শ্রোতাদের কাছে ব্যাপক সাড়া ফেলে। মুক্তিযুদ্ধের আগে ‘আপন পর’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় জাফর ইকবালের। পরে ১৯৭৫ সালের ‘মাস্তান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে…
আন্তর্জাতিক ডেস্ক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মিউজ’ চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার শেয়ারের দামে বড় উত্থান হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে মিউজ থেকে বিজ্ঞাপনের বাইরে নতুন আয়ের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আগ্রহ বাড়ায় চলতি সপ্তাহে কোম্পানিটির শেয়ার গত বছরের গ্রীষ্মের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেটার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর আগে সোমবার এক দিনেই শেয়ারের দাম ১১ শতাংশের বেশি বাড়ে, যা ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে সর্বোচ্চ উত্থান। বৃহস্পতিবার শেয়ারপ্রতি দাম ছিল প্রায় ৭৭৮ ডলার। মার্চের শেষ দিকে দাম নেমে প্রায় ৫২৫ ডলারে দাঁড়িয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল বিনিয়োগ মেটার জন্য বড় আর্থিক চ্যালেঞ্জও তৈরি…
নিজস্ব প্রতিবেদক সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ সৌদি ফ্যাশন ও টেক্সটাইল এক্সপো। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশের তৈরি পোশাক ও ফ্যাশন খাতের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আয়োজনের বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও ফ্যাশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা…
নিজস্ব সংবাদদাতা যারা বাংলাদেশকে উপনিবেশ বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির বাংলাদেশে কোনো অবস্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে’ তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা। রিজভী বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায় এবং তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, জাতীয়তাবাদী ওলামা দল ও বিএনপি তাদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ…
নিজস্ব সংবাদদাতা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেছেন তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া ওই গোষ্ঠী গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি।…
নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে উঠে এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দনবার্তায় এসব কথা জানানো হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার এবং একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক…
