Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ

    পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের

    যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ
    • পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের
    • যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের
    • ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
    • ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজকের নাম ঘোষণা
    • শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

    দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    অস্ট্রিয়া গায়ানা ফিজিতে বাংলাদেশি কর্মী নিয়োগ

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    সোমবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনাররা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

    রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

    তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসনব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক। এরপর গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি পরিচয়পত্র পেশ করেন। এর আগে বঙ্গভবনে পৌঁছালে তাঁদের গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল।

    অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

    এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

    গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় নিবন্ধনপ্রক্রিয়া সহজ করারও অনুরোধ করেন তিনি।

    ফিজির হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

    সাক্ষাৎকালে তিন দেশের কূটনীতিকেরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে তাঁরা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাঁদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

    এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ইসির তালিকায় ‘শাপলার কলি’সহ নতুন ২০ প্রতীক

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন