Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঘুমের আগে রিলস স্ক্রলিংয়ের অভ্যাস ছাড়বেন কেন?

    সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ঘুমের আগে রিলস স্ক্রলিংয়ের অভ্যাস ছাড়বেন কেন?
    • সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    • প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী
    • রিকশাচালক থেকে শিক্ষার্থী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ যেভাবে পাবেন
    • ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে স্বস্তিতে পোশাকশ্রমিকেরা
    • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    সচেতনতা বাড়ালে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬

    নিজস্ব প্রতিবেদক

    ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

    শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে এ রোগ প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত। ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

    প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি রোগটির জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

    তিনি বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

    প্রধানমন্ত্রী বলেন, সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে প্রত্যেকে সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

    তারেক রহমান বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

    তিনি জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

    প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মানুষের কাছে ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা প্রশংসনীয়।

    তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

    বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করুন: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ধৈর্যের পুরস্কার /রিভার্স জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন