Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের
    • ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি
    • বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
    • কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
    • প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস
    • জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    বিশ্ব

    ইরানে ফিরল আন্তর্জাতিক ইন্টারনেট

    দেশের আলোমে ২৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    আন্তর্জাতিক ডেস্ক

    টানা প্রায় তিন মাস বন্ধ থাকার পর ইরানে আবারও আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সামরিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংযোগ সীমিত রেখেছিল তেহরান। অবশেষে সরকারের নতুন সিদ্ধান্তে ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা।

    দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশে সোমবার থেকে আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়। ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুরো দেশে সম্পূর্ণ স্বাভাবিক গতিতে ইন্টারনেট ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    দীর্ঘ ৮৮ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশটির অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে। বিশেষ করে অনলাইনভিত্তিক ক্ষুদ্র ব্যবসা, ফ্রিল্যান্সিং কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর পেশাজীবীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন।

    বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও জনদুর্ভোগের কারণেই শেষ পর্যন্ত ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান সরকার।

    নেটওয়ার্ক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের দীর্ঘতম ইন্টারনেট ব্ল্যাকআউটগুলোর অন্যতম ছিল ইরানের এই পরিস্থিতি। যদিও সংযোগ চালু হয়েছে, তবুও অনেক এলাকায় এখনো ধীরগতির ইন্টারনেট, সীমিত অ্যাকসেস এবং ভিপিএন-নির্ভর ব্যবহারের সমস্যা রয়ে গেছে। পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ইন্টারনেট পুনরায় চালুর মধ্যেই দেশটির সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। ফলে নিরাপত্তা পরিস্থিতি আবারও অবনতি হলে ইন্টারনেট সংযোগে নতুন বিধিনিষেধ আরোপের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

    ইরানের যোগাযোগমন্ত্রী সাইয়্যেদ সাত্তার হাশেমি বলেছেন, জনগণের যোগাযোগের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তবে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে সংযোগ কতটা স্থায়ীভাবে স্বাভাবিক থাকবে, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বিশ্ব

    সিজেপি নেতাদের গ্রেফতারি নিয়ে সরব মমতা-অভিষেক

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বিশ্ব

    বাংলাদেশের আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা

    By zamanঅক্টোবর ১৪, ২০২৬
    বিশ্ব

    দুর্বল অর্থনীতিতে চীনে তৈরি হচ্ছে ‘লক্ষ্যহীন প্রজন্ম’

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বিশ্ব

    জ্বালানি তেলের মজুত সংকটে চাপে বিশ্ব অর্থনীতি

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বিশ্ব

    হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    বিশ্ব

    রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
    বিশ্ব

    মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

    By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
    বিশ্ব

    মমতা ও মানিক দিল্লিতে আটক

    By zamanঅক্টোবর ১০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

    মে ২৯, ২০২৬

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

    জুন ২, ২০২৬

    সাফল্যে পুরস্কার ও ব্যর্থতায় শাস্তি নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ৭, ২০২৬

    দিল্লির বৈঠকে সীমান্তে শান্তির অঙ্গীকার

    জুন ১২, ২০২৬

    আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

    জুন ২০, ২০২৬

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা

    জুলাই ৪, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন