Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

    মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?

    ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
    • মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?
    • ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ
    • জাতীয় স্টেডিয়ামে ফর্টিসের দাপুটে জয়ে আবাহনী-ব্রাদার্সও জয়ী
    • আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে: তথ্য উপদেষ্টা
    • শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেব: হাসনাত
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দর

    আমদানি–রপ্তানি সচল রাখতে বিশেষ টাস্কফোর্স ও টিম
    দেশের আলোমে ২৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নিজস্ব প্রতিবেদক

    পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টম কর্তৃপক্ষ। ঈদের ছুটিতেও পণ্য খালাস, জেটি ও ইয়ার্ড ব্যবস্থাপনা ও শুল্কায়নসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চব্বিশ ঘণ্টা সচল রাখতে একাধিক বিশেষ টাস্কফোর্স ও কাস্টমসের টিম গঠন করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ সংবাদমাধ্যমকে এই প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

    বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের ছুটির দিনগুলোতে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম পূর্ণ সক্ষমতায় সচল রাখতে তিনটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি টাস্কফোর্স সরাসরি জেটিতে জাহাজের পণ্য খালাস এবং ইয়ার্ডে কনটেইনারের সামগ্রিক জট ও লজিস্টিকস ব্যবস্থাপনা দেখভাল করবে। অপর টাস্কফোর্সটি ছুটির সময়ে পুরো বন্দর এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

    অন্যদিকে, আমদানিকৃত পণ্যের শুল্কায়ন (অ্যাসেসমেন্ট) ও দ্রুত ছাড়করণের প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম কাস্টম হাউস বড় আকারের ১০টি বিশেষ কারিগরি টিম গঠন করেছে, যারা ছুটির সময়েও পালাক্রমে ফাইল ছাড়করণের কাজ করবেন।

    পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যদিবসে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে আট হাজার একক কনটেইনার ওঠানামা (হ্যান্ডলিং) করা হয়ে থাকে। একই সাথে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টিইইউএস (TEUs) কনটেইনার বন্দর থেকে খালাস হয়। এসব পণ্য দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যান ব্যবসায়ীরা।

    তবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সম্পূর্ণ খোলা থাকলেও ঈদের এই দীর্ঘ ছুটির সময়ে মাঠপর্যায়ে সামগ্রিক খালাসের হার ও বাণিজ্যের গতি কিছুটা কমে আসতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ধীরগতির নেপথ্য কারণ ব্যাখ্যা করে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন ‘বিকডা’র মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, ঈদের সময় সড়ক ও মহাসড়কগুলোতে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে বড় বড় ভারী ও মালবাহী যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকে।পাশাপাশি দেশের সিংহভাগ পোশাক কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে বন্ধ থাকায় পণ্য বুঝে নেওয়ার লোকবল থাকে না। ফলে বেসরকারি ডিপোগুলোতে (অফডক) পণ্য স্থানান্তরের গতি কমে যায়।

    চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় দুই প্রধান সংস্থা বন্দর ও কাস্টমস তাদের সেবা চালু রাখলেও দেশের ব্যাংক, বেসরকারি পরিবহন সংস্থা এবং বন্দর সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সিংহভাগ ছুটিতে থাকার কারণে সামগ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে এক ধরনের ধীরগতি দেখা দেয়। বিশেষ করে এই সময় তীব্র ট্রাক ও ট্রেইলার সংকট তৈরি হওয়ায় আমদানিকারকরা স্বাভাবিক সময়ের মতো দ্রুত পণ্য গুদামে নিয়ে যেতে পারেন না।

    তবে বন্দর ও কাস্টমসের এই বিশেষ ২৪ ঘণ্টার সচল থাকার উদ্যোগের কারণে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই বন্দরকে কোনো ধরনের দীর্ঘমেয়াদি কনটেইনার জটের মুখে পড়তে হবে না বলে মনে করছেন ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

    অক্টোবর ৩১, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন