Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
  • রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
  • পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা
  • নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
  • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুলাই ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

নতুন কিসওয়ায় সজ্জিত পবিত্র কাবা শরিফ

১১ মাসের শ্রমে তৈরি গিলাফে স্বর্ণের কারুকাজ
দেশের আলোজুন ১৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
কাবা শরিফে পুরোনো গিলাফ পরিবর্তন করে নতুন কিসওয়া পরানোর ছবি।

আন্তর্জাতিক ডেস্ক

নতুন হিজরি বছর উপলক্ষে পবিত্র কাবা শরিফে পুরোনো গিলাফ পরিবর্তন করে নতুন কিসওয়া পরানো হয়েছে। দীর্ঘ প্রস্তুতি ও নিখুঁত কারুশিল্পে তৈরি এই নতুন কিসওয়া ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এক নিদর্শন হিসেবে কাবাঘরকে নতুন আবরণে সজ্জিত করেছে।

মঙ্গলবার (১৬ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মসজিদুল হারামের অন্যতম প্রধান রীতি হিসেবে প্রতিবছর কাবা শরিফের কিসওয়া পরিবর্তন করা হয়। মক্কার কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়ায় কয়েক মাসের প্রস্তুতির পর নতুন এই গিলাফ তৈরির কাজ সম্পন্ন হয়।

নতুন কিসওয়া তৈরিতে প্রায় ১৫০ জন সৌদি কারিগর অংশ নিয়েছেন। ১১ মাস ধরে ৪৭টি বিশেষ কালো রেশমি কাপড়ের টুকরা দিয়ে তৈরি করা হয়েছে এটি। এতে পবিত্র কোরআনের ৩০টি আয়াত খোদাই করা হয়েছে এবং রুপালি সুতার ওপর ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেট সোনার প্রলেপ।

পুরো কিসওয়ার ওজন ১ হাজার ৪১০ কেজি। এতে কাবার মিজাব (বৃষ্টির পানি নিষ্কাশনের নল), কোণা এবং অন্যান্য অংশের জন্য স্বর্ণের প্রলেপ দেওয়া সুতার সূক্ষ্ম কারুকাজ, হিজাম (কোমরবন্ধ), সামাদিয়াহসহ বিভিন্ন অলংকার যুক্ত করা হয়েছে।

দৃষ্টিতে কিসওয়া একটি অখণ্ড কাপড়ের আবরণ মনে হলেও এটি আসলে বিভিন্ন ধরনের বিশেষায়িত কাপড়ের সমন্বয়ে তৈরি একটি জটিল কাঠামো। এর বাইরের প্রধান আবরণ তৈরি করা হয়েছে কালো রেশম দিয়ে, যা কাবাঘরের পরিচিত সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়ে তোলে।

কিসওয়ার স্থায়িত্ব বাড়াতে ভেতরের আস্তরণ হিসেবে ব্যবহার করা হয়েছে ঘিয়ে রঙের সুতি কাপড়। কাঠামোগত ভারসাম্য রক্ষায় কিছু অংশে সাদা সুতি কাপড়ও যুক্ত করা হয়েছে। পাশাপাশি নকশা ও অলংকরণের নির্দিষ্ট অংশে ব্যবহার করা হয়েছে লাল রেশম।

কাবার দরজার পর্দার পেছনের অংশ এবং অভ্যন্তরীণ আবরণের জন্য ব্যবহৃত হয়েছে সবুজ রেশমি কাপড়। বিভিন্ন উপকরণের সমন্বয়, সূক্ষ্ম নকশা এবং দীর্ঘ সময়ের কারিগরি প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে এই কিসওয়া।

সৌদি আরবের কিং আবদুল আজিজ কমপ্লেক্সে কিসওয়া তৈরির পুরো প্রক্রিয়ায় ইসলামি কারুশিল্পের ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়। প্রতিবছর নতুন কিসওয়া প্রস্তুত ও স্থাপনের মধ্য দিয়ে কাবা শরিফের প্রতি বিশেষ যত্ন ও সম্মান প্রদর্শনের ঐতিহ্য অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বিশ্ব

মাশহাদে আজ সমাহিত হবেন আয়াতুল্লাহ খামেনি

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
অর্থনীতি

চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

By দেশের আলোজুলাই ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

By দেশের আলোএপ্রিল ১০, ২০২৬

না’গঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে জাসাস: চিত্রনায়ক হেলাল খান

ফতুল্লায় গ্যাস লিকেজে ৩ শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

বন্দরে যুবকের মৃত্যু, থানা ঘেরাও

Demo
আলোচিত

শর্ত মেনে নির্বাচন করতে পারবেন আ.লীগ নেতা-কর্মীরা

জুন ৯, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

জুন ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট ৭৫ শতাংশ মানুষ: জরিপ

জুলাই ৮, ২০২৬

এভারেস্টে দুই নেপালির নতুন ইতিহাস, ভাঙলেন নিজেদের রেকর্ড

মে ১৮, ২০২৬

খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন