নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে। বিশেষ করে তিল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আমাদের দায়িত্ব। প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এয়ার ফ্লো মেশিনের মতো আধুনিক সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে এসব উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleবাল্যবিবাহ বন্ধে সচেতনতা জরুরি: ডিসি রায়হান কবির
Next Article রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

