Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি

রক্তপাতহীন নির্বাচন নিশ্চিতে দলগুলোকে আলোচনার তাগিদ
দেশের আলোমে ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও আসন্ন নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। এ ধরনের আগাম তৎপরতা নির্বাচনী পরিবেশকে সময়ের আগেই উত্তপ্ত করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি দেশে একটি টেকসই ও গ্রহণযোগ্য নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই যথেষ্ট নয়; ভবিষ্যতের সব নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

অতীতের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, বিশেষ করে গ্রামাঞ্চলে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে রক্তপাতহীন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ের ভোটারদের মধ্যে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে নির্বাচন কমিশন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি

By দেশের আলোজুন ১৬, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তে সুইসদের জয় রুখে দিল কাতার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
অর্থনীতি

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন