Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

সালমান শাহ হত্যা মামলা
দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত ২০ আগস্ট ঢাকার আদালতে এ আবেদন করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। সোমবার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে সিআইডি বলেছে, সালমান শাহ হত্যা মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর। জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যুর পর ১৯৯৬ সাল থেকেই তার মা নীলা চৌধুরী নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে তদন্ত সংস্থাটি।

আবেদনে ডনকে ‘অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলায় জড়িত অন্য সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও উল্লেখ করেছে সিআইডি।

এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কী কারণে এবং কার ইন্ধনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন—সে বিষয়ে তথ্য উদ্‌ঘাটনের জন্যও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি করেছে তদন্ত সংস্থাটি।

গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট তার পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়। এরপর বিভিন্ন সময়ে একাধিক সংস্থা মামলাটি তদন্ত করে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। আগামী ৩০ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত ডনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বিনোদন

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন