সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় অবৈধভাবে পাচারের সময় ১৩টি বিভিন্ন সাইজের কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এসব কচ্ছপ উদ্ধারের পর জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা কচ্ছপগুলো বৈদ্যের বাজার ঘাট এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
সর্বশেষ
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা
- শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
- নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
- বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা
- এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য

