Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
  • রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
  • পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা
  • নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুলাই ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি উদ্ধার

দেশের আলোজুন ৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়া বাসটি উদ্ধারের ছবি।
দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের সব যাত্রী আগেই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি ঘটে নাই।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় নদী থেকে বাসটি তোলা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। ফেরিঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর চালক, হেলপার ও সুপারভাইজার বাসটি ফেরিতে তোলার সময় দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে তখন ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি বড় ফেরিতে যানবাহন ওঠানো হচ্ছিল। বাসটি ফেরিতে ওঠার চেষ্টা করলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র‌্যাম্পে ধাক্কা দেয়। এতে র‌্যাম্প ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও অন্যান্য সংস্থা উদ্ধার কার্যক্রম শুরু করে। বেলা পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বাসটি উদ্ধার করে।

ঘটনার পর গোয়ালন্দ উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়াগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বিশ্ব

মাশহাদে আজ সমাহিত হবেন আয়াতুল্লাহ খামেনি

By দেশের আলোজুলাই ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

প্রযুক্তিকে কাজে লাগাতে হবে: ডিসি রায়হান কবির

রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন!

শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: এড. সাখাওয়াত

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ কর্মসূচি শুরু

Demo
আলোচিত

শর্ত মেনে নির্বাচন করতে পারবেন আ.লীগ নেতা-কর্মীরা

জুন ৯, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

জুন ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট ৭৫ শতাংশ মানুষ: জরিপ

জুলাই ৮, ২০২৬

ভারতে যাত্রীবাহী চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

মে ১৭, ২০২৬

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু শনিবার, নজর পুরো বিশ্বে

জুলাই ৩, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন