Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর বৈদ্যুতিক ট্রেন

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পের আওতায় ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপন করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় ‘বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

প্রকল্পের আওতায় রেললাইনের ওপর ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা স্থাপন করা হবে। এর মাধ্যমে ওপর থেকে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি পাঁচটি করে কোচ নিয়ে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন সংগ্রহ করা হবে। অর্থাৎ মোট ৮০টি কোচ কেনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জয়দেবপুর প্রান্তে ইএমইউ ট্রেনের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটি ওয়ার্কশপ নির্মাণ করা হবে। বৈদ্যুতিক ট্রেন পরিচালনার প্রয়োজনীয় অবকাঠামো তৈরির পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের সক্ষমতাও প্রকল্পের আওতায় রাখা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৯৪২ কোটি ৯ লাখ টাকা। বাকি ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) থেকে প্রকল্প ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ডিজেল-ইলেকট্রিক ট্রেনের তুলনায় বৈদ্যুতিক ট্র্যাকশনে জ্বালানি ব্যয় কমতে পারে। একই সঙ্গে বৈদ্যুতিক ট্রেনের দ্রুত গতি বাড়ানো ও কমানোর সক্ষমতার কারণে এ পথে ট্রেন পরিচালনার দক্ষতা এবং যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর করিডোরটি রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগপথ। এ পথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু হলে ডিজেলনির্ভরতা কমানোর পাশাপাশি রেল পরিবহনের সক্ষমতা বাড়ানো এবং সড়কপথের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হতে পারে।

প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের মূল রেলপথে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন সম্প্রসারণের ক্ষেত্রেও এটি ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সরকারি সেবা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ

By দেশের আলোসেপ্টেম্বর ২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন