Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস
  • আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা
  • ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল
  • নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ
  • পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

নভেম্বরে ঢাকায় বসছে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ

দেশের আলোজুন ৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আয়োজনের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে অঞ্চলের এই শীর্ষ ফুটবল টুর্নামেন্ট।

বুধবার (৩ জুন) ভারতের গোয়ায় অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।

প্রাথমিক সূচি অনুযায়ী টুর্নামেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ওই সময়ে ভারতীয় জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইপর্বের ব্যস্ততা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সূচি বিবেচনায় নিয়ে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুরুষোত্তম কাটেল জানান, সাফভুক্ত সাতটি দেশের সঙ্গে আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, “শুধু ভারতের ম্যাচ সূচি নয়, সদস্যভুক্ত সব দেশের মতামত বিবেচনায় নিয়েই টুর্নামেন্টের তারিখ চূড়ান্ত করা হয়েছে।”

সাফের সাধারণ সম্পাদক আরও জানান, এবারের আসরের সব ম্যাচ ঢাকার ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামকে প্রধান ভেন্যু হিসেবে রাখা হচ্ছে। দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনা ব্যবহারের সম্ভাবনা থাকলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রযুক্তিটি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা।”

বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলের একটি বড় আসর দেশের মাটিতে ফিরছে। এতে স্থানীয় ফুটবলপ্রেমীদের পাশাপাশি দেশের ফুটবল অবকাঠামো ও আয়োজন সক্ষমতাও নতুনভাবে আলোচনায় আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

হাদি হত্যা বিচার: সরকারকে সাত দিনের আলটিমেটাম

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

প্রতিরক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঢাকা–আঙ্কারার সহযোগিতা জোরদার

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

By দেশের আলোজুন ৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

ফতুল্লায় ঈদগাহ রক্ষার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

By দেশের আলোমে ১৫, ২০২৬

সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

টিকা নিলে সুস্থ থাকবে শিশু: এমপি কালাম

শংকরে ক্ষুব্ধ নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়

না’গঞ্জ জাসাসের কর্মী সম্মেলন কাল

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন