Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন : শফিকুর রহমান

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন : শফিকুর রহমান
  • বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
  • দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬
  • ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু
  • আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুন ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে দুই

দেশের আলোমে ১৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আমির হোসেন (২৫) নামের এক যুবক। এর আগে একই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছিল। ফলে এ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে মো. আমির মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত আমির শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী এলাকার আজহার ব্যাপারীর ছেলে। তিনি বিদ্যুৎকেন্দ্রে কোন পদে কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় মারা যান বিদ্যুৎকেন্দ্রের শেফ শংকর গোমেজ। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল।

বিস্ফোরণের পর আহত ১২ জনকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। অন্য ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি রোগীদের মধ্য থেকেই পরপর দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বুধবার (১৩ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরের খাবারের সময় কর্মকর্তা-কর্মচারীরা ক্যানটিনে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন দগ্ধ হন।

নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর আগে ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছিল। একের পর এক এমন দুর্ঘটনায় আবাসিক ও শিল্প এলাকায় গ্যাসলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত গ্যাসলাইন পরীক্ষা, নিরাপত্তা তদারকি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

জ্বালানি ও কর সুবিধায় বাজেট ইতিবাচক: বিকেএমইএ

By দেশের আলোজুন ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ইমেজ সংকট এড়াতে হার্ডলাইনে জেলা পুলিশ

By দেশের আলোজুন ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

জাসাস নেতা সাত্তারের মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক

By দেশের আলোজুন ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৮ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৭ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন