Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে

ছয় বছর পর পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন ডিওন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?
  • ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে
  • ছয় বছর পর পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন ডিওন
  • মঙ্গলবার থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
  • মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা

দেশের আলোএপ্রিল ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়কের ফুটপাত দখল করে বসা হকার উচ্ছেদ করে তা নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)। এনসিসি’র এ উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এতে ঐকমত্য পোষণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবনের মিলনায়তনে মতবিনিময় সভার আহ্বান করেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। বিকেল সাড়ে ৩টায় এ সভা শুরু হয়ে ৩ ঘন্টা চলে।
এতে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, জেএসডি, ইসলামী আন্দোলন, সাম্যবাদী দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের ৩২ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। তবে, বক্তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
তারা বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আইনত অপরাধ। ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য উন্মুক্ত রাখা খুব জরুরি। কিন্তু বছরের পর বছর শহরের ব্যস্ততম সড়কগুলো দখল করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন হকাররা। এতে নগরবাসীর ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ মানুষের হাঁটাচলার জন্য ফুটপাত উন্মুক্ত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানান বক্তারা।
সভায় কেউ কেউ হকারদের মানবিক দিক বিবেচনা করে তাদের পুনর্বাসন করারও প্রস্তাব রাখেন। প্রয়োজনে উন্নত রাষ্ট্রগুলোর মতো ‘হলিডে মার্কেট’ করে দেয়ার কথা বলেন তারা। যাতে সপ্তাহে অন্তত ছুটির দিনগুলোতে উন্মুক্ত স্থানে তারা বসতে পারে এবং সেখানে যাতে ক্রেতারাও স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারেন সে উদ্যোগও নেয়ার তাগিদ দেয়া হয়।
২০১৮ সালে তৎকালীন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হকারমুক্ত করে ফুটপাত উন্মুক্ত করার উদ্যোগ নেন। ওই সময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ও তার অনুসারীদের বাধার মুখে পড়েন আইভী। পরে হকার ইস্যুকে কেন্দ্র করে আইভী হামলার সম্মুখীনও হন। মেয়র আইভী ছাড়াও হকার ও শামীম ওসমানের অনুসারীদের হামলায় সাংবাদিক, রাজনৈতিক কর্মী, নাগরিক নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আলোচনায় হকার ইস্যুকে কেন্দ্র করে ওই রক্তক্ষয়ী সংঘাতের প্রসঙ্গও উঠে আসে এবং এক্ষেত্রে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা গ্রহণ করা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বক্তারা।
সমাপনী বক্তব্যে সিটি প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য। ফুটপাত থেকে হকারদের সরানো গেলে চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে।
আগে ফুটপাত পরিষ্কার করা হবে তারপর হকারদের পুনর্বাসনের বিষয় আসবে বলে মন্তব্য করেন এড. সাখাওয়াত। আগামী ১৩ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে ফুটপাত হকারমুক্তের কার্যক্রম শুরু করবেন বলেও জানান তিনি। ফুটপাত হকারমুক্ত কার্যক্রম পরিচালনাকালে রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সাধারণ নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, হকারদের এরআগেও পুনর্বাসন করা হয়েছিল। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সলিমউল্লাহ সড়কে হকার্স মার্কেটও করা হয়েছিল। কিন্তু তারা সেই দোকানগুলো বিক্রি করে দিয়েছে এবং মালিকানাও বদল হয়ে গেছে। ওই হকার্স মার্কেট ভেঙে দিয়ে তা উন্মুক্ত করার ঘোষণা দেন তিনি। পুনর্বাসনের নামে দোকান করে দিলে আবারও বিক্রির ঘটনা ঘটবে। সুতরাং তেমনটা আর করবো না। আমরা উন্মুক্ত স্থান দেবো যেখানে তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে ব্যবসা করবে। তবে, এক্ষেত্রে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের অগ্রাধিকার দেয়ার কথাও জানান এড. সাখাওয়াত।
সভায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, সাম্যবাদী দলের সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটিরি যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু চন্দ্র ঘোষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জামায়াতে ইসলামী মহানগরের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেএসডি’র মহানগর শাখার আহ্বায়ক মোতালেব মাস্টার, বাসদের জেলা কমিটির আহ্বায়ক আবু নাঈম খান বিপ্লব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রকৌশলী নাহিদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, খেলাফত মজলিসের মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, নাসিকের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শওকত হাশেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, যুব অধিকার পরিষদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার সোনালী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সরকারি সেবা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ

By দেশের আলোসেপ্টেম্বর ২, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় গুম দুই যুবক, ১০ মাসেও মেলেনি সন্ধান

By দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ধৈর্যের পুরস্কার /রিভার্স জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ

মার্চ ১৫, ২০২৬

‘বেটার বাংলাদেশ’ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

এপ্রিল ৫, ২০২৬

সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন