Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
দুই দশক পর ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটেছে। দেশটিতে থাকা শেষ মার্কিন সেনারাও প্রত্যাহার হওয়ায় ২০০৩ সালে শুরু হওয়া মার্কিন সামরিক উপস্থিতির একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হলো। প্রত্যাহারকে ইরাকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির সরকার। তবে এর পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে শেষ মার্কিন সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশনও শেষ হলো। প্রত্যাহারের পর দেশটির নিরাপত্তার প্রধান দায়িত্ব ইরাকি বাহিনীর ওপরই থাকছে। এ উপলক্ষে ইরাকে চার দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। গত ১২ আগস্ট ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানান, এই সময়সীমা চূড়ান্ত। এর আগে ২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদ মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন ধাপে ধাপে শেষ করার বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

মার্কিন বাহিনী এরই মধ্যে ইরাকের অধিকাংশ এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছিল। শেষ পর্যায়ে দেশটির উত্তরাঞ্চলের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে থাকা সেনাদেরও প্রত্যাহার করা হয়। ইরাক ও যুক্তরাষ্ট্র এখন সামরিক উপস্থিতির পরিবর্তে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার দিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলছে।

ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির সূচনা হয় ২০০৩ সালে সাদ্দাম হোসেনের সরকার উৎখাতের মধ্য দিয়ে। ২০০৭ সালে দেশটিতে মার্কিন সেনার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে যায়। ২০১১ সালের ডিসেম্বরে শেষ মার্কিন যুদ্ধসেনারা ইরাক ছাড়ে। তবে ২০১৪ সালে ইসলামিক স্টেটের উত্থানের পর তাদের আবার ইরাকে পাঠানো হয়। পরবর্তী সময়ে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য ও নজরদারি সহায়তা দিয়ে আসছিল মার্কিন নেতৃত্বাধীন জোট।

মার্কিন সেনা প্রত্যাহারকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। তাদের বক্তব্য, বিদেশি সামরিক উপস্থিতির অবসানের মধ্য দিয়ে ইরাক আরও বেশি সার্বভৌম হয়ে উঠেছে। তবে ইরাকের কিছু কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকের আশঙ্কা, মার্কিন বাহিনী চলে যাওয়ার ফলে নিরাপত্তা-শূন্যতা তৈরি হলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আরও প্রভাবশালী হয়ে উঠতে পারে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন বাহিনীর প্রত্যাহার ইরানে কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কারণ, ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘদিন ধরে তেহরানের প্রভাবের একটি ভারসাম্য হিসেবে কাজ করেছে। একই সঙ্গে ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন, মার্কিন গোয়েন্দা তথ্য, আকাশ নজরদারি ও অন্যান্য সহায়তা না থাকলে ইসলামিক স্টেটের ঘুমন্ত নেটওয়ার্কগুলোও আবার সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে।

ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলি রয়টার্সকে বলেছেন, গত দুই দশকের অভিজ্ঞতা দেখিয়েছে নিরাপত্তা-শূন্যতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন মূল প্রশ্ন হলো, মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক উপস্থিতি ছাড়া ইরাকের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

তবে ইরাকি সরকার বলছে, দেশটির নিরাপত্তা বাহিনী এখন নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও পুরোপুরি শেষ হচ্ছে না; বরং সামরিক মিশনের পরিবর্তে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায় শুরু হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বিশ্ব

মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
বিশ্ব

ধ্বংসাত্মক যুদ্ধে গাজায় বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
বিশ্ব

পিতা-পুত্রের নোবেল প্রাপ্তি: এক অনন্য ইতিহাস

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
বিশ্ব

আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
বিশ্ব

সামরিক খাতে ব্যয় বাড়াবে রাশিয়া, কমছে শিক্ষা বাজেট

By দেশের আলোঅক্টোবর ৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন