প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবারের একনেক সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় প্রকল্পগুলোর বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

