Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

    বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    • ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ
    • বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক
    • প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগে নতুন গতির আশা টোকিওর
    • অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্ট উড়িয়ে দেওয়ার হুমকি
    • রাষ্ট্রদূত ছাড়াই প্রধানমন্ত্রীর জাপান সফর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    নারায়ণগঞ্জ

    কাইল্লা হুমায়ূনের মাঠ বাণিজ্য

    দেশের আলোএপ্রিল ১৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাহমুদনগর এলাকার সিটি স্টেডিয়াম মাঠটি এখন এক প্রভাবশালী সুবিধাবাদীর পকেটে। ক্রিকেট প্রশিক্ষণের আড়ালে মাঠ ভাড়া খাটিয়ে রমরমা বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আলোচিত ‘বঙ্গবন্ধুর সৈনিক’ খ্যাত হুমায়ূন ওরফে কাইল্লা হুমায়ূনের বিরুদ্ধে। আওয়ামী লীগ শাসনামলের এই দোসরের অনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় ক্রীড়ামোদী জনতা ও ভুক্তভোগী খেলোয়াড়রা।
    অনুসন্ধানে জানা গেছে, বিতর্কিত পেশাদার কিলার আজমীর ওসমানের ঘনিষ্ঠ সহচর এবং নীট কনসার্নের মালিক জাহাঙ্গীর মোল্লার অন্যতম সহযোগী এই হুমায়ূন। তিনি সাবেক প্রশাসকের কাছ থেকে ক্রিকেট প্রশিক্ষণের দোহাই দিয়ে মাঠটি ব্যবহারের অনুমতি বাগিয়ে নেন। শুরুতে স্থানীয় যুবসমাজ এর প্রতিবাদ জানালেও, অভিযোগ রয়েছে যে মোটা অংকের টাকার বিনিময়ে একটি পক্ষকে ম্যানেজ করে পুরো মাঠের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি।
    বর্তমানে মাঠটি রীতিমতো ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকা থেকে আসা বিভিন্ন দলকে ম্যাচ প্রতি ১০ হাজার টাকা ভাড়ায় মাঠ ছেড়ে দিচ্ছেন হুমায়ূন। শুধু তাই নয়, ক্রিকেট শেখানোর নামে কোমলমতি শিক্ষার্থীদের ভর্তি করিয়ে প্রতি মাসে বিবিধ বাহানায় হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে একজন খেলোয়াড় আক্ষেপ করে বলেন, “হুমায়ূন মূলত আওয়ামী লীগের দোসর। প্রশিক্ষণের নাম কেবল একটা ঢাল, তার আসল লক্ষ্য মাঠ ভাড়া দিয়ে টাকা কামানো। জেলার ক্রিকেট বা খেলোয়াড় তৈরির পেছনে তার কোনো অবদান নেই।”
    রাজনৈতিক ভোল পাল্টাতেও ওস্তাদ এই হুমায়ূন। আওয়ামী লীগের সময়ে নিজেকে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে দাপট দেখালেও, পট পরিবর্তনের পর এখন বিএনপির লোকজনের সঙ্গে ভিড়ে নিজেকে ‘বিএনপি সাজানোর’ মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।
    স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই সুবিধাবাদী ও অর্থলোভী ব্যক্তির কারণে মাহমুদনগর এলাকার কিশোর ও তরুণরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রীড়াঙ্গনের পরিবেশ রক্ষায় এই তথাকথিত প্রশিক্ষকের অনৈতিক বাণিজ্যের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ূনের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    ফতুল্লা

    বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    রূপগঞ্জ

    পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    রূপগঞ্জ

    দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    নারায়ণগঞ্জ

    ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    নারায়ণগঞ্জ

    রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

    By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
    নারায়ণগঞ্জ সদর

    নারায়ণগঞ্জে আইনজীবীদের দুই পক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

    By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
    ফতুল্লা

    ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যানের নিহত

    By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
    আড়াইহাজার

    বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে ব্যবসায়ীকে জরিমানা

    By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি তেলের মজুত সংকটে চাপে বিশ্ব অর্থনীতি

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬

    নারায়ণগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত 

    কাইল্লা হুমায়ূনের মাঠ বাণিজ্য

    ৩শ’ শয্যা হাসপাতালে ৩ দালাল আটক

    অনিরাপদ লিংকরোডের আন্ডারপাস

    Demo
    আলোচিত

    জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ

    অক্টোবর ৩, ২০২৬

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

    অক্টোবর ১২, ২০২৬

    সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    অক্টোবর ২১, ২০২৬

    জাতিসংঘের মহাসচিব পদে এসপিনোসার প্রচারণা শুরু

    মে ১৪, ২০২৬

    ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি

    জুন ২৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন