Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

না’গঞ্জকে ‘বিশেষ’ ক্যাটাগরিতে উন্নীত করা হোক

দেশের আলোএপ্রিল ১৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জকে ‘বিশেষ’ ক্যাটাগরিতে উন্নীত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কারণ, অর্থনীতির চালিকাশক্তি হিসেবে নারায়ণগঞ্জ উৎপাদন ও রপ্তানিতে ‘বিশেষ’ শ্রেণির ভূমিকা পালন করলেও তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। শিল্পাঞ্চল, বন্দরকেন্দ্রিক ব্যবসা এবং বিপুল কর্মসংস্থানের এই কেন্দ্রটি প্রশাসনিকভাবে পিছিয়ে থাকা এটি দীর্ঘদিনের এক অসংগতি দেশের শিল্প ও বাণিজ্যের মানচিত্রে নারায়ণগঞ্জের অবস্থান কোথায়, তা নতুন করে বলার প্রয়োজন নেই। পাটশিল্পের ঐতিহ্য পেরিয়ে আধুনিক গার্মেন্টস, নিটওয়্যার, ডাইং-প্রিন্টিংসহ বহুমাত্রিক শিল্পে সমৃদ্ধ এই জেলা আজ লাখো মানুষের কর্মসংস্থানের উৎস। বিপুল রপ্তানি আয় ও জাতীয় জিডিপিতে প্রায় ৮ শতাংশ অবদানের কারণে নারায়ণগঞ্জ অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে দেশের শীর্ষস্থানীয় অঞ্চলগুলোর একটি এমনটাই মনে করেন ব্যবসায়ী মহল। কিন্তু এই শক্ত অবস্থানের বিপরীতে প্রশাসনিক শ্রেণিবিন্যাসে জেলার অবস্থান এখনও ‘বি’ ক্যাটাগরিতে যা এক স্পষ্ট বৈপরীত্য এবং নীতিনির্ধারণী বাস্তবতার অসামঞ্জস্যের প্রতিফলন।
‘বি’ ক্যাটাগরি কোনো সাধারণ লেবেল নয়; এর সঙ্গে জড়িত আছে তুলনামূলক কম উন্নয়ন বরাদ্দ, দুর্বল অবকাঠামো পরিকল্পনা এবং বিনিয়োগ আকর্ষণে কাঠামোগত সীমাবদ্ধতা। অথচ নারায়ণগঞ্জ বাস্তবে উৎপাদন ও রপ্তানিতে ‘বিশেষ’ শ্রেণির ভূমিকা পালন করছে। শিল্পাঞ্চল, বন্দরকেন্দ্রিক ব্যবসা এবং বিপুল কর্মসংস্থানের এই কেন্দ্রটি প্রশাসনিকভাবে পিছিয়ে থাকা এটি দীর্ঘদিনের এক অসংগতি।
এই বিষয়টি দীর্ঘদিন ধরে তুলে আসছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বারবার সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছেন। তাঁর মতে, নারায়ণগঞ্জ কেবল একটি প্রশাসনিক ইউনিট নয়; এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সেই অনুপাতে সুবিধা না পাওয়া একটি স্পষ্ট বৈষম্য। সম্প্রতি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে তাঁর সক্রিয় ভূমিকা এই দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ‘বিশেষ’ ক্যাটাগরি শুধু মর্যাদার বিষয় নয়; এটি সরাসরি একটি জেলার উন্নয়ন সক্ষমতা, বিনিয়োগ পরিবেশ এবং শিল্পের টেকসই বিকাশের সঙ্গে যুক্ত। নারায়ণগঞ্জের মতো একটি জেলাকে এখনও ‘বি’ ক্যাটাগরিতে রাখা হলে সেই সম্ভাবনা পূর্ণ মাত্রায় কাজে লাগানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, চেম্বার সভাপতি দিপু ভূঁইয়ার ধারাবাহিক প্রচেষ্টার ফলেই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে যা নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি। তবে ‘বিশেষ’ ক্যাটাগরিতে উন্নীত না হলে বড় পরিসরের উন্নয়ন পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং বিনিয়োগ আকর্ষণের সুযোগ সীমিতই থেকে যাবে।
এই বৈষম্যের প্রভাব কেবল কাগজে-কলমে নয়; এর বাস্তব প্রতিফলন দেখা যায় নারায়ণগঞ্জের রাস্তায়, খালে ও নাগরিক জীবনে। হকার সমস্যা দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে রেখেছে সম্প্রতি উচ্ছেদ অভিযান চললেও এই সংকট যে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাবেই তৈরি, সেটি স্পষ্ট। চাষাঢ়া-লিংক রোডসহ শিল্পাঞ্চলসংলগ্ন এলাকায় দীর্ঘস্থায়ী যানজট উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। বর্ষা এলেই জলাবদ্ধতা নিয়মিত দুর্ভোগে পরিণত হয় অপরিকল্পিত ড্রেনেজ ও খাল দখলের প্রভাব এতে স্পষ্ট। শিল্পবর্জ্য ও অপরিশোধিত বর্জ্যপানি সরাসরি নদীতে ফেলার কারণে পানিদূষণ মারাত্মক আকার ধারণ করেছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় হুমকি। আর চিকিৎসাসেবার চিত্রও উদ্বেগজনক জেলার অর্থনৈতিক গুরুত্বের তুলনায় স্বাস্থ্য অবকাঠামো এখনও অপ্রতুল, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক সুযোগ-সুবিধার ঘাটতি দীর্ঘদিনের।
এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য ১১৫.৮ মিলিয়ন ডলার (প্রায় ১,৪২০ কোটি টাকা) এর একটি প্রকল্প অনুমোদন করেছে। এটি প্রমাণ করে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই জেলার গুরুত্ব স্বীকৃত।
সম্প্রতি সাতক্ষীরা জেলা ‘বি’ থেকে ‘বিশেষ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার ঘটনা দেখায়, সঠিক মূল্যায়ন ও নীতিগত সিদ্ধান্ত থাকলে পরিবর্তন সম্ভব। অর্থনৈতিক অবদান ও শিল্প কার্যক্রমের বিচারে নারায়ণগঞ্জের দাবি কোনো অংশে কম নয়; বরং অনেক বেশি।
প্রশ্নটি তাই সরল যে জেলা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, তাকে প্রশাসনিক অগ্রাধিকার থেকে আর কতদিন দূরে রাখা হবে? নারায়ণগঞ্জকে ‘বিশেষ’ ক্যাটাগরিতে উন্নীত করা এখন আর কেবল একটি দাবি নয় এটি সময়ের দাবি, বাস্তবতার দাবি এবং জাতীয় অর্থনীতির স্বার্থে একটি জরুরি সিদ্ধান্ত।
অর্থনীতিতে ‘বিশেষ’ হলেও মর্যাদায় ‘বি’ এই বৈপরীত্য কাটিয়ে উঠতে হলে প্রয়োজন সমন্বিত নগর পরিকল্পনা, জবাবদিহিমূলক প্রশাসন এবং টেকসই উন্নয়ন উদ্যোগ। নারায়ণগঞ্জের মতো সম্ভাবনাময় জনপদের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন অর্থনৈতিক শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাগরিক মর্যাদা নিশ্চিত করা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন