Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, জুন ১৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন : শফিকুর রহমান

দেশের আলোজুন ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

অল্পতেই ধৈর্য হারালে ১৮ কোটি মানুষের দায়িত্ব কীভাবে পালন করবেন—এই প্রশ্ন উত্থাপন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ জুন) চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কক্সবাজারের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এ সমালোচনা করেন।

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সেখানে দাবি করেছেন যে বিরোধী দল বাজেটে মাদক ও ধূমপানজাত পণ্যের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে মিছিল করেছে। কিন্তু ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের কোনো কর্মসূচি বিরোধী দলের পক্ষ থেকে হয়নি এবং এটি “সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া” তথ্য।

তিনি আরও বলেন, সরকার ৫১ শতাংশ ভোটের ভিত্তিতে ক্ষমতায় থাকার দাবি করলেও দেশের বৃহৎ জনগোষ্ঠীর মতামত উপেক্ষিত হচ্ছে। তাঁর মতে, যে সরকার জনগণকে গুরুত্ব দেয় না, সেই সরকার প্রকৃত অর্থে জনগণের সরকার হতে পারে না।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় বলে জানানো হয়।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে ভুল তথ্য উপস্থাপন দেশের জন্য ক্ষতিকর। একই সঙ্গে যারা এ ধরনের তথ্য সরবরাহ করেন তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

দুর্নীতি ও চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার প্রতিফলন হয়নি। বরং এসব সমস্যা আরও প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীরবিক্রম)সহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন। তারা দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনদুর্ভোগের বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: জামায়াতে ইসলামী

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

কাল্পনিক ও প্রতারণামূলক বাজেট: এনসিপি

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

প্রবাসীদের জন্য ‘সম্মানজনক সম্বোধন’ নির্ধারণের আহ্বান

By দেশের আলোজুন ১১, ২০২৬
রাজনীতি

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট পেশ

By দেশের আলোজুন ৯, ২০২৬
রাজনীতি

বাজেটে ঋণের বোঝা বেশি: চরমোনাই পীর

By দেশের আলোজুন ৮, ২০২৬
রাজনীতি

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

By দেশের আলোজুন ৮, ২০২৬
রূপগঞ্জ

রূপগঞ্জে এনসিপি ফল উৎসবে হামলা, আহত ১০

By দেশের আলোজুন ৬, ২০২৬
রাজনীতি

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

হাদি হত্যা বিচার: সরকারকে সাত দিনের আলটিমেটাম

By দেশের আলোজুন ৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬৮ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৮ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন