Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    • জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    নারায়ণগঞ্জ

    ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

    দেশের আলোজুন ১৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তার বক্তব্যের ছবি।

    নিজস্ব সংবাদদাতা

    স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেবার মান ও হাসপাতালের পরিবেশে ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে নিয়মিত তদারকিরও আশ্বাস দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত হোসেন খান। এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরিদর্শনের পর হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে মূল্যায়ন করতে গিয়ে সিটি প্রশাসক বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক সফরের সময় যে চিত্র দেখা গিয়েছিল, তার তুলনায় বর্তমানে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও এখনও সব সমস্যা পুরোপুরি সমাধান হয়নি, তবুও পরিবর্তনের ধারা স্পষ্ট।

    তিনি বলেন, “আজ যদি ৬০ শতাংশ উন্নতি হয়ে থাকে, তবে আগামী সাত দিনের মধ্যে যেন আরও ১০ বা ২০ শতাংশ অগ্রগতি হয়, সেই লক্ষে কাজ করবো। আমরা নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালকে এই অঞ্চলের মানুষের জন্য একটি অত্যন্ত সুন্দর স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”

    পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কার্যক্রম এবং অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় কয়েকটি সমস্যা ও সীমাবদ্ধতাও চিহ্নিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সাখাওয়াত হোসেন খান বলেন, পরিদর্শনে যেসব সমস্যা সামনে এসেছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। হাসপাতালকে আর অবহেলিত অবস্থায় রাখা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

    তিনি জানান, ভবিষ্যতেও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জেলা প্রশাসক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে সময়ে সময়েই হাসপাতাল পরিদর্শন করা হবে, যাতে সেবার মান ধরে রাখা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়।

    হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জনবল সংকট এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার বিষয়ও তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলে জানান সিটি প্রশাসক। একই সঙ্গে সামগ্রিক মানোন্নয়নের মাধ্যমে ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান রাখতে  সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

    চিকিৎসাসেবার গুণগত মানের প্রসঙ্গ তুলে সাখাওয়াত হোসেন খান বলেন, ভিক্টোরিয়া হাসপাতালের ডায়রিয়া চিকিৎসা সেবা ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এ সেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি হাসপাতালের ১০ শয্যার আইসিইউ ইউনিটের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আইসিইউকে নারায়ণগঞ্জবাসীর গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে এর সুরক্ষা ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

    একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং ধারাবাহিক তদারকি নিশ্চিত করা গেলে ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশমান হওয়া অব্যাহত থাকবে। এটি নারায়ণগঞ্জ জেলার প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    ফতুল্লা

    নারায়ণগঞ্জে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৩

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    ফতুল্লা

    ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    সোনারগাঁও

    বাস-ট্রাকে আগুন, তদন্তে পুলিশ

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    ফতুল্লা

    হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    সোনারগাঁও

    কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    সোনারগাঁও

    নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    সিদ্ধিরগঞ্জ

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    নারায়ণগঞ্জ

    ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে স্বস্তিতে পোশাকশ্রমিকেরা

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    সিদ্ধিরগঞ্জ

    নার্স দিয়ে ডেলিভারির চেষ্টা, গর্ভের শিশুর মৃত্যুতে অবহেলার অভিযোগ

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন