Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা
  • আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি
  • সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Monday, August 24, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

বাংলা সিনেমার রাজপুত্রকে হারানোর ৯ বছর

দেশের আলোAugust 21, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে ‘নায়করাজ’ হিসেবে অমর হয়ে আছেন আব্দুর রাজ্জাক। অভিনয়ের স্বতন্ত্রতা, পর্দায় ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি এবং দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা। মৃত্যুর নয় বছর পরও তার অভিনীত চলচ্চিত্র ও চরিত্র দর্শকের মনে সমানভাবে স্মরণীয়।

আজ শুক্রবার (২১ আগস্ট) নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। কলকাতার থিয়েটারে অভিনয়ের মধ্য দিয়ে তার শিল্পীজীবনের শুরু। পরে চলচ্চিত্রে কাজের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে যান এবং ফিল্মালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা ও ডিপ্লোমা সম্পন্ন করেন।

১৯৬৪ সালে কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার পর পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন রাজ্জাক। নতুন শহরে শুরু হয় তার সংগ্রামের অধ্যায়। ‘মুখ ও মুখোশ’খ্যাত পরিচালক আবদুল জব্বার খানের সহযোগিতায় ঢাকাই চলচ্চিত্রে কাজের সুযোগ পান তিনি। ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশে তার চলচ্চিত্রযাত্রা শুরু হয়।

এরপর ‘কার বউ’ ও ‘ডাক বাবু’সহ কয়েকটি ছবিতে অভিনয় করলেও জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। সুচন্দার বিপরীতে লখিন্দরের চরিত্রে নায়ক হিসেবে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ক্রমেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন হয়ে ওঠেন রাজ্জাক।

স্বাধীনতার পর ‘মানুষের মন’সহ একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। ‘ওরা ১১ জন’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বড় ভালো লোক ছিল’সহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

ষাটের দশকের শেষভাগ থেকে সত্তর ও আশির দশকজুড়ে ঢাকাই চলচ্চিত্রে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক। অভিনয়ের পাশাপাশি ১৬টি চলচ্চিত্র পরিচালনাও করেন তিনি।

সুচন্দা, কবরী, শাবানা ও ববিতার সঙ্গে তার জুটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রাজ্জাক নিজেকে শুধু জনপ্রিয় নায়ক হিসেবেই নয়, বাংলা চলচ্চিত্রের একটি স্বতন্ত্র অধ্যায়ের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করেন।

অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি। তবে দর্শকের দেওয়া ‘নায়করাজ’ উপাধিই তার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সীমিত পরিসরে ধর্মীয় আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট জানিয়েছেন, কোরআন খতম, কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের নিয়ে দোয়ার আয়োজন করা হবে।

ব্যক্তিজীবনে রাজলক্ষ্মীর সঙ্গে দাম্পত্যজীবনে তিন ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন রাজ্জাক। তার দুই ছেলে বাপ্পারাজ ও খালিদ হোসেন সম্রাটও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন। জীবনের শেষভাগে নানা শারীরিক জটিলতায় ভুগে ২০১৭ সালে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি অভিনেতা। পরে তাকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

মৃত্যুর নয় বছর পরও নায়করাজ রাজ্জাকের অভিনীত চলচ্চিত্র, চরিত্র ও সংলাপ বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। তার দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

By দেশের আলোAugust 23, 2026
নারায়ণগঞ্জ

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 23, 2026
বিশ্ব

১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

By দেশের আলোAugust 22, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

By দেশের আলোAugust 22, 2026
অর্থনীতি

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

By দেশের আলোAugust 22, 2026
স্বাস্থ্য

দেশজুড়ে আজ থেকে ওরাল কলেরা ভ্যাকসিনেশন শুরু

By দেশের আলোAugust 22, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

October 30, 2025

সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ স্থগিত, একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ

April 3, 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে ১১ দল

April 8, 2026

মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

April 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন