Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    স্পেনে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন মেসি

    ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
    • স্পেনে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন মেসি
    • ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ
    • প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী
    • পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়
    • বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট ও ল্যাব গঠন

    নিজস্ব প্রতিবেদক

    দেশে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও তদন্ত দক্ষতা বাড়াতে বিশেষায়িত ল্যাব স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি, এসব অপরাধের তদন্তে দক্ষ জনবল তৈরিতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।

    পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব চালু করা হয়েছে। এ ছাড়া ১ অক্টোবর ঢাকায় ৪ হাজার ৫৯২ সদস্যের একটি স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে পরিচালিত ইউনিটটি সাইবার অপরাধ মোকাবিলায় কাজ করবে। বিভাগ, জেলা ও থানা পর্যায়েও এ ধরনের অপরাধ তদন্তে পৃথক কার্যক্রম বা ডেস্ক রয়েছে।

    সাইবার অপরাধের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক বিপর্যয় ও সামাজিক মর্যাদাহানির শিকার হচ্ছেন অনেকে। ভুয়া পরিচয়ে অনলাইনে হয়রানি, ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া, হ্যাকিং, তথ্য চুরি এবং অনলাইন ব্যাংকিংয়ে প্রতারণার মতো ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, সাইবার জালিয়াতি, হ্যাকিং ও অনলাইন হয়রানির মামলাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও টহলও পরিচালনা করা হচ্ছে।

    সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধসংক্রান্ত ১৯১টি মামলা হয়েছে। এর মধ্যে ৩২টি জিআর (জেনারেল রেজিস্টার) এবং ১৫৯টি সিআর (ক্রিমিনাল রেজিস্টার) মামলা। একই সময়ে সাইবার অপরাধের অভিযোগে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সাইবার অপরাধ তদন্তে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সাইবার ট্রেনিং সেন্টার, ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউট ও ডিটেকটিভ ট্রেনিং স্কুলের প্রশিক্ষণ কার্যক্রমে নতুন মডিউল যুক্ত করা হচ্ছে। পাশাপাশি, পুলিশ সদরদপ্তরের উদ্যোগে দেশব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্স চালু হয়েছে। সম্প্রতি পুলিশ স্টাফ কলেজে ১০ দিনব্যাপী এ ধরনের প্রশিক্ষণে ৩৩২ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা পরবর্তী সময়ে মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, সাইবার অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ডিবিতে সাইবার ল্যাব রয়েছে। এ ছাড়া কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে একটি ফরেনসিক ল্যাব চালুর অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল অপরাধের মামলা তদন্তে কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হবে।

    ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত রাজধানীর আটটি পুলিশ বিভাগে সাইবার অপরাধের মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। রমনা বিভাগে ৮৮টি মামলায় ১৬৩ জন, লালবাগে ২২টি মামলায় ২৩ জন, ওয়ারীতে ১২টি মামলায় ২৪ জন, মতিঝিলে ৩৩টি মামলায় ৪৯ জন, তেজগাঁওয়ে ৫৩টি মামলায় ৪৯ জন, মিরপুরে ৩৩টি মামলায় ২৭ জন, গুলশানে ৩৮টি মামলায় ৩৭ জন এবং উত্তরা বিভাগে ২৬টি মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    অনলাইন প্রতারণার একটি কৌশল হলো ঘরে বসে খণ্ডকালীন কাজ কিংবা ভিডিওতে ‘লাইক’ দিয়ে আয় করার প্রলোভন দেখানো। সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে অল্প টাকা দিয়ে আস্থা অর্জন করা হয়। পরে বিভিন্ন কাজের নামে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্ররোচিত করে প্রতারকেরা অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এ ধরনের প্রতারণায় শিক্ষার্থী, গৃহিণী ও বেকার তরুণদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, ভুয়া ফোনকল, ওটিপি হাতিয়ে নেওয়া, ডিপফেক ভিডিও, ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অনেকে সঞ্চয় হারাচ্ছেন। এসব ঘটনার মানসিক ও সামাজিক প্রভাবও গুরুতর হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, দুর্বল পাসওয়ার্ড, অপরিচিত লিংকে প্রবেশ, ভুয়া ওয়েবসাইট ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ সাইবার অপরাধের ঝুঁকি বাড়ায়। তাই অপরিচিত কাউকে পিন বা ওটিপি না দেওয়া, সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    দ্রুততম সময়ে পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বাংলাদেশ

    পতিত স্বৈরাচার ও বিরোধী দলের অংশ ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদদের সাক্ষাৎ

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বাংলাদেশ

    নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬
    বাংলাদেশ

    গণতান্ত্রিক ব্যবস্থার মজবুত স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬

    শিক্ষক-অভিভাবক সমন্বয় জরুরি: জেলা প্রশাসক

    সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দ

    কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামানের মৃত্যু

    বন্দরের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

    Demo
    আলোচিত

    স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    চার দফা ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

    অক্টোবর ৪, ২০২৬

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    অক্টোবর ১৩, ২০২৬

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    অক্টোবর ২১, ২০২৬

    ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

    মে ২৬, ২০২৬

    ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি শেষ: ট্রাম্প

    জুলাই ৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন