Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ডিজেল সংকট: সুনামগঞ্জ হাওরে ধান কাটায় বিপর্যয়

দেশের আলোএপ্রিল ১৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
সুনামগঞ্জ হাওর
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কিন্তু তীব্র ডিজেল সংকট ও জ্বালানি সংগ্রহের জটিলতায় পড়েছেন কৃষক ও মেশিনমালিকরা। জ্বালানির অভাবে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন চালান সম্ভব হচ্ছে না। ফলে অনেক এলাকায় ধান কাটা ব্যাহত হচ্ছে, কৃষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

জেলার বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হলেও পর্যাপ্ত মেশিন সচল না থাকায় শ্রমিক সংকট ও সময়মতো ফসল কাটার অনিশ্চয়তা দেখা দিয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকার কৃষক আবদুল্লাহ মিয়া জানান, প্রায় ৯০ কেয়ার জমিতে ধান চাষ করেছেন তিনি। গত দুই দিনে কিছু ধান কাটতে পারলেও এখনও অনেক জমি বাকি রয়েছে এবং ধান পাকলেও কীভাবে কাটবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। একই এলাকার গোবিন্দপুরের কৃষক ও সাবেক ইউপি সদস্য ইকবাল আহমদ বলেন, অনেক মেশিনমালিক তেল না পেয়ে পাম্প থেকে ফিরে গেছেন এবং তাদের কৃষি কর্মকর্তা ও ইউএনওর প্রত্যয়ন আনতে বলা হয়েছে।

নিয়ামতপুর গ্রামের হারভেস্টার মালিক আবদুল হক জানান, করচার হাওরে ধান কাটা শুরু করলেও জ্বালানি সংকটে কাজ ব্যাহত হচ্ছে। তেল সংগ্রহে তাকে প্রথমে উপসহকারী কৃষি কর্মকর্তার শনাক্তকরণ স্লিপ, পরে কৃষি কর্মকর্তা ও ইউএনওর স্বাক্ষর নিতে হয়েছে। ২০০ লিটার অনুমতি পেলেও এক পাম্পে ১০০ লিটারের বেশি তেল না পেয়ে শেষে ২১ কিলোমিটার দূরের পাম্প থেকে তেল সংগ্রহ করতে হয়েছে। এতে সময় ও খরচ বেড়ে যাচ্ছে এবং কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। একইভাবে আরও অন্তত আটজন হারভেস্টার মালিককে একাধিক পাম্পে ঘুরতে হয়েছে বলে জানা গেছে।

তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের জামাল উদ্দিন জানান, তার দুটি হারভেস্টার মেশিনের একটি বন্ধ হয়ে গেছে এবং অন্যটি পর্যাপ্ত জ্বালানি না থাকায় স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না, ফলে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অনেক মালিক অভিযোগ করেন, খোলা বাজারে ডিজেল না পেয়ে বেশি দামে কিনতে হচ্ছে, যেখানে ১০০ টাকার ডিজেল ১৩০ থেকে ১৪০ টাকায় কিনতে হচ্ছে। বালিজুরি বাজারে তেল না পেয়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছেন তারা।

দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার কৃষকরাও একই ধরনের সংকটের কথা জানিয়েছেন। শান্তিগঞ্জের হারভেস্টার মালিক আবিদুর রহমান টিপু বলেন, চারটি মেশিন থাকলেও ডিজেল সংকটে সেগুলো চালানো যাচ্ছে না এবং এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে বর্তমানে ৬০২টি কম্বাইন হারভেস্টার ও ১৫৫টি রিপার মেশিন রয়েছে, তবে জ্বালানি সমস্যার কারণে এসব যন্ত্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, প্রকৃত কোনো জ্বালানি সংকট নেই, তবে নিয়ন্ত্রিত ব্যবস্থার কারণে সরবরাহে জটিলতা তৈরি হয়েছে এবং প্রত্যয়নপত্রের ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। আগাম বৃষ্টিতে ইতোমধ্যে এক হাজার ৩৩১ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ মে’র মধ্যে ধান কাটা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
স্বাস্থ্য

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
রাজনীতি

নৈরাজ্য রুখতে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন