Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

হাসনাত আব্দুল্লাহ
দেশের আলোজুলাই ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘৫ আগস্ট এই ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এই ছাত্ররা মাঠে না নামলে বিএনপির নেতাকর্মীরা ঢাকার রাজপথে রিকশা চালাতেন। তারেক রহমান লন্ডন থেকে এসে সরকার গঠন করতে পারতেন না।

বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সাত দিন ধরে মানুষ পানিবন্দি থাকলেও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি।

তিনি দাবি করেন, বন্যাদুর্গত মানুষের জন্য সরকারের বরাদ্দ মাথাপিছু ৩০ টাকারও কম। পার্বত্য চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ রাজস্ব নেওয়া হলেও দুর্যোগের সময় মানুষের পাশে পর্যাপ্ত সহায়তা নিয়ে দাঁড়ানো হয়নি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যায় মানুষের দুর্ভোগের সময় পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী সৌদি আরবে হজ করতে গেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলা সফর করলেও চট্টগ্রামের দুর্গত মানুষের কাছে যাচ্ছেন না।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের কাছে শেখ হাসিনার প্রশাসন, কেবিনেট, প্রশাসনিক কাঠামো ও ব্যবসায়ীরা ভালো লাগে, শুধু শেখ হাসিনাকে ভালো লাগে না।

সংবিধান সংস্কার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। কিন্তু সংবিধান সংস্কার না হলে ২০২৬ সালের নির্বাচন হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পূরণ করছে না। দেশের মানুষ সংবিধান সংস্কারের পক্ষে মত দিলেও সেই রায় বাস্তবায়ন করা হচ্ছে না।

সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপির একটি পদযাত্রা বের হয়। পরে পদযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
স্বাস্থ্য

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

সরকারের প্রধান লক্ষ্য দক্ষ মানবসম্পদ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

By দেশের আলোজুলাই ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন