Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ

দেশের আলোসেপ্টেম্বর ২৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
তহবিল সংকটে ৮৩ লাখ শরণার্থী সহায়তা হারানোর ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র তহবিল সংকটের কারণে প্রায় ৮৩ লাখ শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ জরুরি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। অর্থসংকটের কারণে তাদের সুরক্ষা ও সহায়তার গুরুত্বপূর্ণ কার্যক্রমও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইচসিআর জানায়, দীর্ঘদিনের অর্থসংকটের কারণে শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন মানুষের সুরক্ষা এবং সহায়তা দেওয়ার সক্ষমতা কমে যাচ্ছে। ২০২৬ সালে সংস্থাটির এসব কার্যক্রম পরিচালনায় প্রয়োজন ৮৫০ কোটি ডলার। কিন্তু জুলাইয়ের শেষ নাগাদ পাওয়া গেছে মাত্র ৩২ শতাংশ বা প্রায় ২৭০ কোটি ডলার।

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সালে তাদের হাতে থাকা অর্থের পরিমাণ ছিল প্রায় ৫২০ কোটি ডলার। ২০২৫ সালে তা কমে প্রায় ৩৯০ কোটি ডলারে নেমে আসে। অথচ বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখনো অত্যন্ত বেশি। ২০২৫ সালে সংস্থাটি ৩ কোটি ৫৬ লাখ শরণার্থীসহ বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য সহায়তা দিয়েছে।

অর্থের ঘাটতির কারণে বিশ্বের বিভিন্ন বাস্তুচ্যুতি সংকটে নিবন্ধন, শিশু সুরক্ষা, যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা এবং অন্যান্য জরুরি সেবা সংকুচিত হয়ে পড়ছে। ইউএনএইচসিআর বলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু রাখতে তারা বিভিন্ন সংস্কার ও অগ্রাধিকার নির্ধারণের উদ্যোগ নিয়েছে। কিন্তু অর্থসংকটের ব্যাপকতা ও দীর্ঘস্থায়িত্বের কারণে এখন জরুরি কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএনএইচসিআরের বৈদেশিক সম্পর্কবিষয়ক প্রধান ডমিনিক হাইড বলেন, সুরক্ষা কার্যক্রম অনির্দিষ্টকাল কমিয়ে নেওয়া সম্ভব নয়। একটি নির্দিষ্ট সীমার নিচে অর্থায়ন নেমে গেলে শুধু কমসংখ্যক মানুষ সেবা পাবেন এমন নয়, বরং পুরো সেবাব্যবস্থাই অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চাদে প্রায় ৩ লাখ ১৯ হাজার শরণার্থী নিবন্ধনসংক্রান্ত বিলম্বের মুখে রয়েছেন। এতে তারা বিভিন্ন সেবা পাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র থেকে বঞ্চিত হতে পারেন। একই দেশে বিপুলসংখ্যক শিশু শিশু সুরক্ষা কার্যক্রমের আওতার বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইথিওপিয়ার কোনো কোনো এলাকায় শিশু সুরক্ষা কার্যক্রমের আওতা ৮৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। অন্যদিকে সুদানে যৌন সহিংসতার শিকার মানুষ এবং গুরুতর ঝুঁকিতে থাকা শিশুরাও গুরুত্বপূর্ণ সুরক্ষা সেবা হারাতে পারেন বলে সতর্ক করেছে ইউএনএইচসিআর।

ডমিনিক হাইড বলেন, শরণার্থীদের নিবন্ধন বন্ধ হয়ে গেলে বা শিশু সুরক্ষা কার্যক্রম না থাকলে, বাস্তুচ্যুত হওয়ার আগে মানুষ যে সহিংসতা, শোষণ ও নির্যাতন থেকে পালিয়ে এসেছিলেন, সেই ঝুঁকিগুলো আবারও তাদের জীবনে ফিরে আসতে পারে।

অর্থসংকটের প্রভাব ইউএনএইচসিআরের নিজস্ব কার্যক্রমেও পড়েছে। সংস্থাটি জানিয়েছে, তহবিল কমে যাওয়ায় কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাতে হয়েছে এবং বিভিন্ন দেশে কার্যক্রম সংকুচিত করা হয়েছে। ইউএনএইচসিআরের ২০২৫ সালের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছর সংস্থাটির হাতে থাকা অর্থ কমে ৩৯৩ কোটি ডলারে নেমেছিল, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১২৪ কোটি ডলার কম।

ইউএনএইচসিআর বলেছে, যুক্তরাষ্ট্রসহ বড় দাতাদের বৈদেশিক সহায়তা কমে যাওয়ার পাশাপাশি অন্যান্য দাতারাও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। ফলে শুধু জরুরি সহায়তা নয়, বাস্তুচ্যুত মানুষকে দীর্ঘমেয়াদে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে।

সংস্থাটির হিসাবে, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বে ১১ কোটি ৭৮ লাখ মানুষ জোরপূর্বক নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত ছিলেন। একই সময়ে ইউএনএইচসিআরের আওতাধীন শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৫৬ লাখ। ২০২৬ সালে সংস্থাটি মোট ৮৫০ কোটি ৫০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে।

ইউএনএইচসিআর সতর্ক করেছে, দ্রুত নতুন অর্থ না এলে বিভিন্ন দেশে নিবন্ধন, সুরক্ষা, জরুরি আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম আরও সংকুচিত হতে পারে। এতে ইতোমধ্যে ঝুঁকিতে থাকা শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বিশ্ব

মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
বিশ্ব

ধ্বংসাত্মক যুদ্ধে গাজায় বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
বিশ্ব

পিতা-পুত্রের নোবেল প্রাপ্তি: এক অনন্য ইতিহাস

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
বিশ্ব

আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
বিশ্ব

সামরিক খাতে ব্যয় বাড়াবে রাশিয়া, কমছে শিক্ষা বাজেট

By দেশের আলোঅক্টোবর ৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন