Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম
  • নারায়ণগঞ্জে কার চালকের ঘুসিতে ইজিবাইক চালকের মৃত্যু
  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ
  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Sunday, July 26, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রয়টার্সের প্রতিবেদন
দেশের আলোJuly 23, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত উচ্চপদস্থ ব্যক্তিদের অপসারণের দাবিও জোরালো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেন। যদিও নির্বাসনে থেকেই তিনি বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের সূত্রগুলোর দাবি, ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রাষ্ট্রপতি পদ থেকে তিনি সরে দাঁড়ালে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলেও সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন।

এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By দেশের আলোJuly 24, 2026
বিশ্ব

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

জাতিসংঘে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোর কথা জানালেন সেতুমন্ত্রী

By দেশের আলোJuly 21, 2026
বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

By দেশের আলোJuly 21, 2026
বাংলাদেশ

সরকারি হাসপাতালকে একমাত্র ভরসাস্থল করার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোJuly 20, 2026
বাংলাদেশ

ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে হাইকোর্টের রুল

By দেশের আলোJuly 19, 2026
বাংলাদেশ

শরিকদের নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর বৈঠক

By দেশের আলোJuly 19, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

June 6, 2026

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

June 13, 2026

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

June 22, 2026

বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

July 6, 2026

প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়েল লজ

October 31, 2025

ক্যানসার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য: ‘স্মার্ট’ ইনজেকশনে টিউমার নির্মূল

May 31, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন