বিগত ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষাখাতে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের শাসনামলে শিক্ষার মানোন্নয়নে কোনো লক্ষ্য বা ভিশন ছিল না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও তারাব পৌরসভা আয়োজিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বর্তমানে ৬৫ শতাংশ মানুষ ভালো করে বাংলা বলতে পারে না। আমরা লাখ লাখ টাকা খরচ করে স্কুল-কলেজের জন্য বিল্ডিং বানাচ্ছি কিন্তু ভেতরে শিক্ষা কী হচ্ছে? কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি, সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে।
তিনি আরো বলেন, এ দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নেবেন সেটা আর হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। সকলে একসঙ্গে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।
সেমিনারে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মো. আব্দুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, তারাব পৌরসভার প্রশাসক, পৌরসভার কর্মকর্তাসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleসশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী
Next Article ফতুল্লার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

