Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের আলোজুন ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

ড. ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, বর্তমানে আদালতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ৮২ হাজার ৫শ’ মামলা চলমান রয়েছে। এ মামলা জটিলতার কারণে সুষ্ঠুভাবে কিছুই করা যাচ্ছে না। এসব মামলার কারণে কাজের গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে আদালতের সাথে আলোচনা করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে এ মামলাগুলোর নিষ্পত্তি করা যায়। শনিবার (১৩ জুন) বিকেলে সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের প্রাইমারি স্কুলগুলোতে ৩২ হাজার ৫শ’ প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের এ পদ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এ ব্যাপারে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। দ্রুত এর সমস্যা সমাধান করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের আওতায় সাড়ে ৪ লক্ষ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুলের জুতা বিনামূল্যে দেয়া হবে। জুলাইয়ের পর থেকে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় আনা হবে এবং সমগ্র বাংলাদেশে প্রাইমারি স্কুলে মিড ডে মিল চালু করা হবে। আমরা চাই শিশুদের আনন্দময় শিক্ষা। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শিক্ষা মানে জিপিএ ৫ পাওয়া নয়। সবাইকে আনন্দের সাথে প্রকৃত শিক্ষা অর্জণ করতে হবে।

তিনি বলেন, দেশের শতবর্ষী সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে ক্রমান্বয়ে সরকারিকরণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
মন্ত্রী বলেন, ক্লাস সিক্স থেকে সরকার কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করছে। প্রতিটি স্কুল ও কলেজকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে যাতে করে দেওয়া মন্ত্রণালয়ে বসে শিক্ষা কার্যক্রম মনিটরিং করা যায়।
ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের আওতায় সকল শিক্ষককে একটি করে ট্যাব দেওয়া হবে। এই ট্যাবের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সকল কিছুর সাথে শিক্ষক অনলাইনে যুক্ত থাকবেন এবং শিক্ষকের সকল কার্যক্রম মন্ত্রণালয় সরাসরি পর্যবেক্ষণ করবেন। এছাড়া একটি শিশু একটি গাছ লাগাবে এ কার্যক্রমও শুরু করা হচ্ছে।
আগামী জানুয়ারি মাসে শিক্ষার্থীরা যে নতুন বই হাতে পাবে এগুলো অনেক পরিমার্জন ও সংশোধন করে ছাপানো হয়েছে। খেলাধুলা ও প্রযুক্তিকে প্রাধান্য দেয়া হয়েছে। আগামী ২০২৮ সালের যে বই ছাপানো হবে সেগুলো আরো অনেক বেশি পরিবর্তিত হয়ে আসবে।  স্কুলে সোলার প্যানেল স্থাপন করা হবে ওয়াইফাই এর ব্যবস্থা করা হবে ও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বিএনপি সরকার সর্বপ্রথম মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করেছিলেন সরকার ছেলে শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে ক্রমান্বয়ে এটি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন সকল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির মাধ্যমে সম্পন্ন করা হবে। শিক্ষকদের ৫০% উৎসব ভাতা কে ১০০% করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, সেশনজট কমানোর জন্য ইতি মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি কমিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষায় অংশ নিতে পারে এবং কোন সময় অপচয় না হয় সে ব্যাপারে কাজ করছে সরকার।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতা গ্রহনের পর দেখেছি শিক্ষকদের অবসর ভাতাসহ বিভিন্ন ভাতা থেকে প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আওয়ামী লীগ সরকার। ২০২২ সালে তারা অবসর ভাতা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল আমরা জুলাইয়ের শেষের দিকে শিক্ষকদেরকে আবারো এ ভাতা দেয়ার ব্যবস্থা করছি অন্তত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দিয়ে এ কার্যক্রম চালু করা হবে ক্রমান্বয়ে শিক্ষকদের সকল দেনা পরিশোধ করা হবে।
মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেট অনেক বেশি বাড়িয়েছেন আওয়ামী লীগ সরকার ৭৮ কোটি টাকার উপরে শিক্ষা খাতে বরাদ্দ রাখেনি সেখানে তারেক রহমান শিক্ষা খাতে বরাদ্দ রেখেছেন এক লক্ষ ৩৬ হাজার কোটি টাকা।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে গ্রামে গ্রামে মাদক প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে তাছাড়া অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে অনুদান দিতে হবে যাতে করে শিক্ষিত জাতি গড়ে উঠতে পারে। তিনি সোনারগাঁয়ে একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং অচিরেই এই স্কুলের কাজ শুরু করবেন বলে জানান। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, পর্যাপ্ত জমির ব্যবস্থা করে দিলে সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ এবি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে ও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. নুসরাত ফাতেমা’র ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম প্রমুখ।

উল্লেখ্য, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও শিল্পপতি বাবু অমল পোদ্দার নিজ অর্থায়ণ ও পৃষ্ঠপোষকতায় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
নারায়ণগঞ্জ সদর

নারায়ণগঞ্জে আইনজীবীদের দুই পক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
ফতুল্লা

ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যানের নিহত

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
আড়াইহাজার

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে ব্যবসায়ীকে জরিমানা

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
সোনারগাঁও

নিখোঁজের একদিন পর সোনারগাঁয়ে যুবকের লাশ

By দেশের আলোঅক্টোবর ১, ২০২৬
ফতুল্লা

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ১

By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে কাঁচপুর ব্রিজে দুর্ঘটনা

By দেশের আলোসেপ্টেম্বর ২৯, ২০২৬
নারায়ণগঞ্জ

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, অবস্থা গুরুতর

By দেশের আলোসেপ্টেম্বর ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ

মেঘনায় ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, একই পরিবারের ৪ নিখোঁজ

By দেশের আলোসেপ্টেম্বর ২৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন