Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

২৮ বছর পর নতুন রূপে বড় পর্দায় ‘হঠাৎ বৃষ্টি’

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ২৮ বছর পর নতুন রূপে বড় পর্দায় ‘হঠাৎ বৃষ্টি’
  • দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড
  • জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
  • স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ: জাহিদ হোসেন
  • সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন
  • জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

ডেঙ্গু সচেতনতায় নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের র‍্যালি

দেশের আলোজুন ৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

আগামীকাল শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ৪ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডেঙ্গুর বিস্তার রোধে সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। র‍্যালিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিক সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিটি ওয়ার্ডে সমন্বিত পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন

By দেশের আলোসেপ্টেম্বর ২২, ২০২৬
নারায়ণগঞ্জ

বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

অক্টোবর ৩১, ২০২৫

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, নিহত ৫

এপ্রিল ৪, ২০২৬

পরিবারই উন্নয়নের মূল একক: প্রধানমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন