Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

দেশের আলোমে ৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। সড়কটি নারায়ণগঞ্জ জেলা শহরকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করেছে। কিন্তু বর্তমানে এ সড়কটিতে নেই কোনো নিরাপত্তা। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়কের বেশিরভাগ জায়গাতেই নেই সড়কবাতি। যে কারণে রাতের বেলা সড়কটিকে নেমে আসে গভীর অন্ধকার। অন্ধকারে সড়কটি জনসাধারণের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।
গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, জেলা নির্বাচন অফিস, জেলা পরিষদ, এলজিইডি, জেলা কারাগার, গণপূর্ত অধিদপ্তর, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিজিবি-৬২, পিবিআই অফিস, পরিবেশ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সড়কের মধ্যবর্তী স্থানে রয়েছে স্টেডিয়াম।
ঢাকার পাশের এ অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা ও নতুন বসতি। ফলে বিদ্যমান সড়কে যানবাহন সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। গত কয়েক বছরে নারায়ণগঞ্জ জেলা সদরে বেসরকারি হাসপাতাল, বেসরকারি ই-বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ বড় আকারের বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। লিংক রোডের উভয় পাশে গড়ে উঠেছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানা।
দীর্ঘদিন ধরে বহুস্থানে সড়কবাতি অচল থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলো নিয়মিত অন্ধকারে ডুবে থাকছে। যার সরাসরি প্রভাব পড়ছে জননিরাপত্তায়। রাতের বেলা অন্ধকার অংশগুলোতে মাদকের আখড়া, চুরি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র বলছে, ২০২৫ সালের জুনে সড়কবাতির সংযোগ দেয়ার মাত্র অল্প দিনের মাথায় তার চুরি শুরু হয়। এরপর কয়েকবার নতুন তার স্থাপণ করা হলেও অল্পদিনের মধ্যেই তা আবার উধাও হয়ে যাচ্ছে। ফলে সংস্কার কার্যক্রম চলমান থাকলেও স্থায়ী সমাধান মিলছে না। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কে মোট ৭৪৮টি সড়কবাতি রয়েছে।
দীর্ঘদিন ধরে বহু স্থানে বাতি অচল থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলো নিয়মিত অন্ধকারে ডুবে থাকছে। যার সরাসরি প্রভাব পড়ছে জননিরাপত্তায়। রাতের বেলা অন্ধকার অংশগুলোতে মাদকের আখড়া, চুরি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা।
ডশবু মার্কেট এলাকার বাসিন্দা আবির ক্ষোভ প্রকাশ করে বলেন, রেজিস্ট্রি অফিসের সামনে ইউটার্নে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাতে সড়কবাতি না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অথচ বিষয়টি দেখার যেন কেউ নেই।
আরেক বাসিন্দা নীরব বলেন, জানতে পেরেছি ১৬ কোটি টাকা ব্যয়ে এ সড়কে বাতি স্থাপন করা হয়েছে। অথচ এক বছর যেতে না যেতেই বারবার বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে। যে কারণে বেশিরভাগ সড়কবাতি জ্বলছে না। ফলে পুরো লিংক রোডই রাতের বেলা অন্ধকারে ডুবে থাকে। অন্ধকারে চুরি, ছিনতাই এবং দুর্ঘটনা বেড়েছে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. আবু জাফর বলেন, সড়কটিতে অনেক টাকা খরচ করে লাইটিং করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় বর্তমানে অনেক জায়গাতে লাইট নেই। কারণ হিসেবে বলা হচ্ছে তার চুরি হয়ে যায়। এটা সুষ্ঠু সমাধান না। কীভাবে সুষ্ঠু সমাধান করা যায়, সেজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে জোর দাবি জানাই।
সড়ক বাতির তার চুরি রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তিনি বলেন, কোন কোন পয়েন্টগুলোতে চুরি হয় তা শনাক্ত করার জন্য টেকনিক্যাল কমিটি করে দেয়া হয়েছে। তবে প্রায় ৮ কিলোমিটার রাস্তা সিসি ক্যামেরার আওতায় আনা কঠিন কাজ। আমাদের বাজেট নেই। চুরিপ্রবণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা লাগানো হবে। আমাদের কার্যক্রম চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন