Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যে চিত্রকর্মে ফুটে উঠেছিল জার্মানির পতন

কেন পশ্চিমারা এখন চীনা গল্পে মুগ্ধ!

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • যে চিত্রকর্মে ফুটে উঠেছিল জার্মানির পতন
  • কেন পশ্চিমারা এখন চীনা গল্পে মুগ্ধ!
  • বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র
  • দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

কাল্পনিক ও প্রতারণামূলক বাজেট: এনসিপি

দেশের আলোজুন ১২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাজেট প্রতিক্রিয়া সম্মেলনে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকারের ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘আওয়াজসর্বস্ব ও প্রতারণামূলক’ বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এটি জনকল্যাণ নয়, বরং দলীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রণীত একটি ঋণনির্ভর বাজেট।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

তিনি বলেন, বাজেটটি বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আগের বছরের তুলনায় বাজেটের আকার ১৮ শতাংশ বাড়ানো হলেও বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে তা বাস্তবায়নযোগ্য নয়।

আতিকুর রহমান মোজাহিদ আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা অর্জন করা কঠিন।

ব্যাংক খাতের দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে বিপুল পরিমাণ বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের চাপ থাকলেও বাজেটে ব্যাংক খাত সংস্কারের কোনো স্পষ্ট রূপরেখা নেই।

তার মতে, ব্যাংক থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হলে সরকার টাকা ছাপানোর পথে যেতে পারে, যা মূল্যস্ফীতি আরও বাড়াবে।

টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর উৎসে কর আরোপের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। এতে সাধারণ মানুষ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই এনসিপি নেতা।

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণকে হতাশাজনক বলে উল্লেখ করে তা বাড়িয়ে সাড়ে চার লাখ টাকা করার দাবি জানান তিনি।

কালোটাকা সাদা করার নীতির অস্পষ্টতা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন আতিকুর রহমান মোজাহিদ।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, জনস্বার্থ বিবেচনায় সরকার বাজেট সংশোধন করবে বলে তারা আশা করেন। এ সময় দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্ব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: জামায়াতে ইসলামী

By দেশের আলোজুন ১২, ২০২৬
প্রযুক্তি

ফেসবুক ও মেটা সেবা স্বাভাবিকের পথে

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

দিল্লির বৈঠকে সীমান্তে শান্তির অঙ্গীকার

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

By দেশের আলোজুন ১১, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৫ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

জুন ৬, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন