Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জাতিসংঘে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোর কথা জানালেন সেতুমন্ত্রী

প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিল ভারত

দেশজুড়ে মেধা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জাতিসংঘে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোর কথা জানালেন সেতুমন্ত্রী
  • প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিল ভারত
  • দেশজুড়ে মেধা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’
  • নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
  • আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, July 21, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

মাসদাইরে ফের পুলিশের উপর মাদক কারবারিদের হামলা

দেশের আলোJune 14, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার মুখে পড়ে পুলিশ। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। হামলায় এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ফাইটার মনিরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাত প্রায় ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, মনির ওরফে ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুম (২৪)। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। আহতদের শহরের ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক আস্তানায় অভিযান চালায়। এসময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির এবং তার ২ সহযোগী নাঈম ও মাসুমকে গ্রেফতার করা হয়। পরে ফাইটার মনিরসহ তার ২ সহযোগীকে গ্রেফতারের খবর পেয়ে মনিরের সহযোগীরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোঁড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও শর্টগান থেকে ২ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় হামলাকারীদের ছোঁড়া গুলিতে ফাইটার মনিরের পায়ে গুলি লাগে। হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরকে তার ২ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। এসময় ১৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ র্শটগান থেকে ২ রাউন্ড গুলি ছুঁড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।L

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

By দেশের আলোJuly 21, 2026
নারায়ণগঞ্জ

মাদক বিক্রিতে বাধা, বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

By দেশের আলোJuly 20, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জসহ ১০ অঞ্চলে স্পোর্টস ভিলেজ

By দেশের আলোJuly 19, 2026
নারায়ণগঞ্জ

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

By দেশের আলোJuly 19, 2026
নারায়ণগঞ্জ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪

By দেশের আলোJuly 14, 2026
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোJuly 10, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোJuly 10, 2026
নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

By দেশের আলোJuly 9, 2026
নারায়ণগঞ্জ

ছেলের পর বাবাকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

By দেশের আলোJuly 8, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোApril 14, 2026

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

March 23, 2026

রিজার্ভ চুরি:  নিউইয়র্ক আদালতে জবানবন্দি দিবেন আহসান এইচ মনসুর

April 6, 2026

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

April 12, 2026

ওমানে গাড়ির ভেতরে প্রবাসী চার ভাইয়ের মৃত্যু

May 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন