স্থানীয় জনসাধারণের জমির ওপর আনন্দ হাউজিং নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকালে বক্তারা বলেন, তাদের সম্মতি ছাড়া জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসময় তারা ব্যানার ও লিফলেট প্রদর্শন করে প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবি জানান।
বিক্ষোভকারীরা আরও বলেন, জনগণের জমির ওপর কোনো প্রকল্প আমরা মেনে নেব না। অবিলম্বে আনন্দ হাউজিং প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করতে হবে এবং জমির প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। একই সঙ্গে ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের দাবিও জানান।
সর্বশেষ
- জাতিসংঘে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোর কথা জানালেন সেতুমন্ত্রী
- প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিল ভারত
- দেশজুড়ে মেধা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’
- নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
- আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

