নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, আমরা ফেসবুক বা গুগলে দেখে প্রযুক্তিগুলোকে যতটা প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারি সেটা চেষ্টা করে দেখতে হবে। আমাদের বাংলা ইংরেজীর পাশাপাশি বিজ্ঞান চর্চার দিকেও নজর দিতে হবে। আমাদের সকল সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে। রোববার (১৯ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনকালে একথা বলেন তিনি।
ডিসি রায়হান কবির বলেন, আমরা প্রযুক্তিগুলো কীভাবে কাজে লাগাতে পারি এটা যদি আমরা জানি তাহলে আমরা এগুলো ব্যাবহার করতে পারবো। চতুর্থ শিল্প বিপ্লব আসছে, বেশ কিছু প্রযুক্তি এখানে আছে। ড্রোন প্রযুক্তি, ভার্চুয়ালরিয়েলিটির মত প্রযুক্তিগুলোকে যত তারাতাড়ি আমরা জানতে পারবো আমরা তত দ্রুত আধুনিক বিজ্ঞানকে আমাদের হাতের মুঠোয় আনতে পারবো।
তিনি আরও বলেন, আমরা ফেসবুক বা গুগলে দেখি এসকল বিষয়। আমাদের এই প্রযুক্তিগুলোকে যতটা প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারি সেটা চেষ্টা করে দেখতে হবে।
সর্বশেষ
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

