বীরমুক্তিযোদ্ধা মোশারফ খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি বন্দর উইলসন রোড এলাকার খানবাড়ির বাসিন্দা এবং মৃত মনির উদ্দিন খানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৬ মে) সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে এই বীর সেনানীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা আক্তার ইতির উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে তাকে স্থানীয় বন্দর কবরস্থানে দাফন করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleবকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Next Article স্কুলের সিলিং ফ্যান খুলে ৫ শিশু শিক্ষার্থী আহত

