Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যে চিত্রকর্মে ফুটে উঠেছিল জার্মানির পতন

কেন পশ্চিমারা এখন চীনা গল্পে মুগ্ধ!

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • যে চিত্রকর্মে ফুটে উঠেছিল জার্মানির পতন
  • কেন পশ্চিমারা এখন চীনা গল্পে মুগ্ধ!
  • বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র
  • দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

তিনে শূন্য অস্ট্রেলিয়া, সিরিজ বাংলাদেশের

দেশের আলোজুন ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাংলাদেশ=অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ ম্যাচের ছবি।

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বোলাররা যখন স্কোরবোর্ডে ২ ওভার শেষে ৩ উইকেট ঝুলিয়ে দিলেন, তখনও অস্ট্রেলিয়ার রান শূন্য। স্কোরলাইনটা দেখে চোখ কচলানোরই কথা। কারণ প্রতিপক্ষ যে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া।

ওয়ানডে ইতিহাসে ১,০২৪ ম্যাচ খেলার পর এই প্রথম শূন্য রানে ৩ উইকেট হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ম্যাচ শেষে আরও একটি প্রথমের সাক্ষী হলো তারা। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারল অস্ট্রেলিয়া।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতেই টপকে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজও নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।

এই জয় শুধু একটি সিরিজ জয় নয়। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের আরেকটি মাইলফলক। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এতদিন শুধু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার নামটাও মুছে গেল সেই তালিকা থেকে। এখন বাকি শুধু ইংল্যান্ড।

ম্যাচের শুরুতেই ম্যাথু শর্ট যেন টাটকা দুঃস্বপ্নটা আবার দেখলেন। প্রথম ওয়ানডেতে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়েছিলেন। এবার বোল্ড হলেন আরও নাটকীয়ভাবে, বলটি ছেড়ে দিতে গিয়ে দেখলেন স্টাম্প ছিটকে গেছে।

পরের ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন কুপার কনোলি। ওয়ানডে ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো দুই ওপেনারই ডাক মেরে ফিরলেন অস্ট্রেলিয়ার। এই ওভারের শেষ বলে একই পরিণতি ম্যাট রেনশর।

স্কোরবোর্ডে তখন অবিশ্বাস্য এক দৃশ্য—অস্ট্রেলিয়া ০/৩।

ভয়াবহ ধাক্কা সামলানোর দায়িত্ব নেন জস ইংলিস।  অ্যালেক্স ক্যারির সঙ্গে ২৫ এবং ক্যামেরন গ্রিনের সঙ্গে ৩৮ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইংলিস। কিন্তু তানভীর ইসলামের স্পিনে ভেঙে যায় সেই প্রতিরোধ। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে আবারও খাদে পড়ে অস্ট্রেলিয়া।

সেখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করেন ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেন। দুজন মিলে গড়েন ১১৫ বলে ১০৩ রানের মূল্যবান জুটি। একসময় মনে হচ্ছিল, শুরুর ধাক্কা সামলে সম্মানজনক সংগ্রহের দিকেই এগোচ্ছে সফরকারীরা।

কিন্তু আবার হাজির তাসকিন। পরপর দুই বলে বোল্ড করেন গ্রিন ও অ্যাডাম জাম্পাকে। ম্যাচের নিয়ন্ত্রণ আবার পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে।

এরপর বৃষ্টি নামলে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য বাংলাদেশেরও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান তানজিদ হাসান। অস্ট্রেলিয়া এরপর আরও কিছু সুযোগ তৈরি করেছিল। জেভিয়ার বার্টলেট নিজের বলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ ফেলেন। পরের বলেই এলবিডব্লুর সিদ্ধান্ত আসে, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক।

সেখান থেকেই ম্যাচের গল্প বদলাতে শুরু করে। শান্ত ও সৌম্য সরকার ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেন। কখনও ড্রাইভ, কখনও পুল, কখনও কভার দিয়ে চোখজুড়ানো শট। দুজনের ব্যাটে চাপ কমতে থাকে বাংলাদেশের।

তাঁদের ৯৩ বলে ৮৬ রানের জুটিই জয়ের ভিত্তি গড়ে দেয়। দুজনই অবশ্য ৪২ রান করে আউট হন। ফিফটির আক্ষেপ নিয়েই ফিরতে হয়।

এরপর কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়। ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে অস্ট্রেলিয়াকে ফেরার সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ গড়েন ৪৮ বলে অপরাজিত ৫১ রানের জুটি। হৃদয় খেলেন ৪০ রানের দায়িত্বশীল ইনিংস। মিরাজ করেন ২২ রান।

ম্যাচ শেষ হওয়ার আগেই একবার মাথায় বল লেগে শঙ্কা তৈরি হয়েছিল মিরাজকে নিয়ে। কিন্তু তিনি মাঠ ছাড়েননি। বরং শেষটা করেছেন নিজের মতো করেই।

একটি ছক্কা। আর সেই ছক্কাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়।

মিরপুর তখন উৎসবে মেতেছে। কারণ, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি অপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে সেদিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়। এবং সেটিও এসেছে দাপটের সঙ্গে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্ব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: জামায়াতে ইসলামী

By দেশের আলোজুন ১২, ২০২৬
প্রযুক্তি

ফেসবুক ও মেটা সেবা স্বাভাবিকের পথে

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

কাল্পনিক ও প্রতারণামূলক বাজেট: এনসিপি

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

By দেশের আলোজুন ১১, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৫ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

জুন ৬, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন