Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, জুন ১৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

দেশের আলোজুন ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতাল পরিদর্শনকালে কর্মচারীদের অনুপস্থিতি, রান্নাঘর ও টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানের প্রতি উষ্মাও প্রকাশ করেন। একই সঙ্গে তিনি হাসপাতালের ব্যবস্থাপনা ঠিক করতে ৩ দিনের সময় বেধে দেন। ৩ দিনের মধ্যে হাসপাতালের পরিবেশের উন্নতি না হলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারী দেন স্বাস্থ্যমন্ত্রী।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি এই হাসপাতালসহ দেশের ১০টি জেলার সদর হাসপাতালের আইসিইউ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের আগে তিনি ভিক্টোরিয়া হাসপাতাল ঘুরে দেখেন। হাসপাতাল ঘুরার সময় তিনি টয়লেট ও রান্নাঘরের পরিবেশ এবং ব্যবহার অযোগ্য তৈজসপত্র দেখে সিভিল সার্জনসহ দায়িত্বশীলদের উপর ক্ষোভ ঝারেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের হাজিরাখাতা যাচাই করেন। এসময় কয়েকজন চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারীর অনুপস্থিতি পান। এ নিয়েও সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, ভিক্টোরিয়া হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে টয়লেট পরিষ্কার। রোগীদের রান্নার জন্য ব্যবহার অযোগ্য তৈজসপত্র ব্যবহার করা হচ্ছে। এছাড়া হাসপাতালের ভেতরে অপ্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল স্তূপ করে রাখায় সেখানে অগ্নিঝুঁকি ও জীবানু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

সিভিল সার্জনকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিভিল সার্জন সাহেব মনে কিছু নিবেন না। একটা হাসপাতালে সচিব আসবে, মন্ত্রী আসবে, ডিজি আসবে। আমি দেখলাম আপনার হাসপাতালের অবস্থা। আই অ্যাম ভেরি সরি টু সে, বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি অন্তত আমার ভয়ে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। কিন্তু আপনি সেটা করেননি। আপনাকে ৩ দিন সময় দিয়ে গেলাম। আপনার রান্নাঘর থেকে সকল জিনিস বের করতে হবে। সকল কালো পাতিল আপনাকে ভেঙে ভাঙারির কাছে বিক্রি করে দিতে হবে। এসময় সিভিল সার্জন মুশিউর রহমান স্বাস্থ্যমন্ত্রীর পেছনেই দাঁড়ানো ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দ্বায়িত্বও তিনিই করছিলেন।

হাসপাতালে যত্রতত্র পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আপনি সকল অপ্রয়োজনীয় জিনিস বিক্রি (নিলাম) করে দিবেন। অপ্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল স্তূপ করে রাখার কারণে ব্যাকটেরিয়া হচ্ছে, রোগীদের কষ্ট হচ্ছে, এগুলো কেন জমিয়ে রেখেছেন? কালো পাতিলে কি মানুষ খায়? এই রকম পাতিল আপনার ঘরে রাখবেন? এখানে রান্না করে আমাদের মানুষকে খাওয়াবেন? হতে পারে তারা গরীব কিন্তু আমি আর এটা দেখতে চাই না।

সরকারি কর্মকর্তাদের কাজের মন মানসিকতা পরিবর্তনের উপর জোর দিয়ে মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, অতীতের মতো ঢিলেঢালাভাবে দায়িত্ব পালনের সুযোগ আর নেই। গত ৩ মাস ধৈর্য ধরেছি। ৪ বছর ধরে আপনি (সিভিল সার্জন) এখানে আছেন। আপনাকে প্রশ্ন করলে আরেকদিকে তাকিয়ে থাকেন কেন? আপনাকে জানতে হবে সবকিছু। দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী পরিবর্তন চান। এই সরকার বরাবরের সরকারের মতো নাই। তাই এই সরকারের সকল কর্মচারীরাও নিজেদেরকে ভিন্নভাবে ভাবতে হবে, কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ১৬ ঘন্টা কাজ করেন। আমাদের সাথে সচিবালয়ে অফিস করেন।

৩ দিনের আল্টিমেটাম দিয়ে তিনি আরও বলেন, সিভিল সার্জন সাহেব আপনি যদি হাসপাতালের নিয়মানুবর্তিতা, অ্যাটেন্ডেন্স এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা আগামী ৩ দিনের ভিতর নিশ্চিত না করেন তাহলে ইউ হ্যাভ টু ফেস দ্যা কনসিকোয়েন্সেস।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ। অনুষ্ঠানে বাকি ৯টি জেলা ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত ছিলো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

হাইওয়ের পাশে ময়লার ভাগাড় থাকবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় পেন গান ও খালি খোসা উদ্ধার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

মাসদাইরে ফের পুলিশের উপর মাদক কারবারিদের হামলা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

জ্বালানি ও কর সুবিধায় বাজেট ইতিবাচক: বিকেএমইএ

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬৮ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৮ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন