Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী

    সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস

    ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী
    • সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস
    • ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক
    • বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ
    • এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত: অর্থমন্ত্রী
    • সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি

    নিজস্ব প্রতিবেদক

    এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করে এ লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার দেশের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।

    প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

    সবুজ শিল্পায়নে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

    আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।

    উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।

    বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা তৈরি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

    তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

    ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ ছাড়ের ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা।

    এ ছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন তিনি।

    জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

    প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কপ৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।

    বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

    By দেশের আলোজুন ২০, ২০২৬

    ইউপি নির্বাচন ঘিরে দুই সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্ব

    ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যানের নিহত

    ফতুল্লায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ:  আল আমিন

    রূপগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    Demo
    আলোচিত

    মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

    অক্টোবর ১০, ২০২৬

    রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

    নভেম্বর ৪, ২০২৬

    সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

    আগস্ট ৯, ২০২৬

    ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে বিশ্ব বক্স অফিসের শীর্ষে ‘এন্ডগেম’

    অক্টোবর ৫, ২০২৬

    মহানগর জামায়াতের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা

    মার্চ ১৭, ২০২৬

    জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    এপ্রিল ১২, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন