Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

    ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই
    • ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা
    • পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট
    • চুলের রং নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার
    • অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
    • ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    আন্তর্জাতিক ডেস্ক

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকল ঠেকাতে নজিরবিহীন নজরদারি ব্যবস্থা নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশজুড়ে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানোসহ নানা পদক্ষেপের পর গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ ১১১ পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে।

    শুক্রবার (২০ নভেম্বর) দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আয়োজিত ‘সুনেউং’ পরীক্ষায় অংশ নেন প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী। প্রায় আট ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পরীক্ষায় নকল ঠেকাতে কর্তৃপক্ষ এবার কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

    বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার দিন দেশজুড়ে মোবাইল ফোনে তিন দফায় জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ করলে ফোন চালু থাকলে সতর্কবার্তার বিশেষ শব্দ শোনা যাওয়ার কথা ছিল। ফোন নীরব অবস্থায় থাকলেও অ্যালার্ম বাজত। তবে ফোন বন্ধ কিংবা উড়োজাহাজ মোডে থাকলে সতর্কবার্তা পৌঁছানোর সুযোগ ছিল না।

    সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ২টা ৫৭ মিনিটের মধ্যে তিন দফায় এসব সতর্কবার্তা পাঠানো হয়। প্রথম সতর্কবার্তায় ৩১ জন, দ্বিতীয়বার ১১ জন এবং তৃতীয়বার আরও ১২ জনকে শনাক্ত করা হয়। অর্থাৎ, সতর্কবার্তার মাধ্যমে মোট ৫৪ জনের কাছে থাকা অননুমোদিত ডিভাইস শনাক্ত হয়। বাকি ৫২ জনকে ওয়াই-ফাই সংকেত শনাক্তসহ অন্যান্য পদ্ধতিতে ধরা হয়। সব মিলিয়ে ১১১ জনকে অননুমোদিত ডিভাইসসহ শনাক্ত করা হয়।

    শুধু মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানোই নয়, পরীক্ষার্থীদের পোশাক ও চশমাও পরীক্ষা করা হয়। ক্ষুদ্র ক্যামেরা লুকিয়ে রাখার আশঙ্কায় শার্ট ও জ্যাকেটের বোতাম স্টিকার দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় চশমা পরীক্ষা করা হয়। সন্দেহ হলে পরীক্ষার্থীদের ধাতব শনাক্তকারী যন্ত্র দিয়েও তল্লাশি করা হয়।

    এরপরও কয়েকজন পরীক্ষার্থী কৌশলে স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেউ পরীক্ষার হলে স্মার্ট চশমা ব্যবহার করেছেন, কেউ ক্ষুদ্র ক্যামেরা ও তারবিহীন ইয়ারফোন সঙ্গে রেখেছেন। আবার কেউ মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করেছেন। পরীক্ষার সময় শৌচাগারে মোবাইল ফোন ব্যবহারের ঘটনাও শনাক্ত হয়েছে।

    তবে ১১১ জনের সবাই পরীক্ষার হলে বসে সক্রিয়ভাবে ডিভাইস ব্যবহার করেছেন, এমন নয়। তাঁদের মধ্যে পাঁচজনকে সরাসরি স্মার্ট ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে। বাকিদের অননুমোদিত ডিভাইস সঙ্গে রাখার কারণে শনাক্ত করা হয়েছে।

    পরীক্ষায় নজরদারি বাড়ানোর পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি আলোচিত নকলের ঘটনা। গত মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই-সুবিধাযুক্ত চশমা ব্যবহার করে নকলের অভিযোগে দুজন পরীক্ষার্থী ধরা পড়েন। চলতি বছর মধ্য ও উচ্চবিদ্যালয়ের আরও চার শিক্ষার্থী এ ধরনের চশমা ব্যবহার করে নকলের চেষ্টা করেছে বলে জানিয়েছিল দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

    তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় জাতীয় পর্যায়ের কর হিসাববিদের পরীক্ষা। ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ৩৪ বছর বয়সী হান ওন-সক স্বীকার করেন, তিনি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থায় পাঠিয়েছিলেন। পরে স্মার্টফোনে পাওয়া উত্তর দেখে পরীক্ষায় লিখেছিলেন। প্রথম ধাপের ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল করেছিলেন তিনি। অস্বাভাবিক ভালো ফলের কারণে সন্দেহ তৈরি হলে পরে তিনি নিজেই অনিয়মের কথা স্বীকার করেন।

    পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তিনি পরীক্ষাব্যবস্থার সার্বিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, সরকারি পরীক্ষার ফল মানুষের সুযোগ ও সম্পদের বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের পরীক্ষায় এআই ব্যবহার করে নকল করা হলে সমাজে ন্যায়সংগত প্রতিযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

    দক্ষিণ কোরিয়ার শিক্ষা ও সামাজিক জীবনে ‘সুনেউং’ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত এই পরীক্ষায় কোরীয় ভাষা, গণিত, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অনেকাংশে এ পরীক্ষার ফলের ওপর নির্ভর করে। পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে ওই দিন দেশজুড়ে নির্মাণকাজ বন্ধ রাখা হয়, উড়োজাহাজের ওঠানামা নিয়ন্ত্রণ করা হয় এবং সামরিক প্রশিক্ষণও স্থগিত রাখা হয়। দেরিতে পৌঁছানো পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশি ব্যবস্থাও থাকে।

    এদিকে পরীক্ষায় নকলের ঘটনা সামনে আসার পর দক্ষিণ কোরিয়া শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাই নয়, স্কুল ও অন্যান্য সরকারি পরীক্ষার নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে ভাবছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী চোই ইউন-ওক নিয়মিত স্কুল পরীক্ষায় স্মার্ট ডিভাইস বহন বা ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, কোনো শিক্ষার্থী পরীক্ষার দিন স্মার্ট ডিভাইসসহ ধরা পড়লে সেদিনের সব বিষয়ের পরীক্ষায় শূন্য পাওয়ার বিধান করা হতে পারে।

    প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে পরীক্ষায় নকলের পদ্ধতিও বদলে যাচ্ছে। ক্ষুদ্র ক্যামেরা, স্মার্ট চশমা ও এআইয়ের সমন্বয়ে তৈরি নতুন কৌশল শনাক্ত করতে প্রচলিত তল্লাশিব্যবস্থা যথেষ্ট কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে দক্ষিণ কোরিয়ায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ করছে যুক্তরাজ্য

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিশ্ব

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন