Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
- এবার ঢাকায় আসছেন শাকিরা?
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
Author: দেশের আলো
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দেশের ক্রীড়া অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রথম ধাপে ১০টি অঞ্চলে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই তালিকায় অগ্রাধিকার পাচ্ছে নারায়ণগঞ্জ, যেখানে ইনডোর গেমস, আর্চারি, শুটিং ও সুইমিংসহ আধুনিক ক্রীড়া সুবিধা গড়ে তোলা হবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে কাজ করছেন। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে সরকার নানা উদ্যোগ…
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এতে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি ভূ-রাজনীতি নয়, অর্থনীতি। আমদানি-রপ্তানি, রেমিট্যান্স, বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক বিষয়গুলোই দেশের কূটনৈতিক সম্পর্ক নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম কৌশলগত ও নির্ভরযোগ্য অংশীদার হতে পারে। শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি (বিসিএফএ) আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল…
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামারের কাছে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইটভাটাজনিত দূষণ কমানো, রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন অপসারণ এবং অতিরিক্ত হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে দেশের বায়ু ও শব্দদূষণের বর্তমান পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর…
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এর মাধ্যমে এটি ইতিহাসের প্রথম বায়োপিক চলচ্চিত্র হিসেবে এই রেকর্ড গড়েছে। এপ্রিল মাসে মুক্তির পর থেকেই একের পর এক সাফল্যের রেকর্ড গড়ে আসছে চলচ্চিত্রটি। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ‘মাইকেল’ আয় করেছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলার। এর মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং উত্তর আমেরিকা থেকে আয় হয়েছে ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার। মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি উত্তর আমেরিকায় ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে। এর মাধ্যমে ২০১৫ সালের জনপ্রিয় মিউজিক্যাল বায়োপিক ‘স্ট্রেইট আউটা কম্পটন’-এর…
বাংলাদেশের তরুণ চিকিৎসক ও প্রকৌশলীদের উদ্ভাবিত দেশীয় প্রযুক্তির কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র ‘ভেন্টাস’র প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এই পরীক্ষা চালানো হয়। জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে রোগীর ওপর প্রায় দুই ঘণ্টা ধরে ভেন্টাসের কার্যকারিতা পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এবং রোগীর অভিভাবকের পূর্ণ সম্মতি নিয়ে এই ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মেকানিক্যাল ভেন্টিলেটরটি উদ্ভাবন করেছেন নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ডা. আসিফ উর রহমান, কার্ডিওলজির পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডা. সিফায়েত ইনাম স্বাক্ষর এবং প্রকৌশলী বায়েজিদ শুভর নেতৃত্বাধীন একটি দল। ট্রায়াল চলাকালে রোগীর অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন,…
তরুণ প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবার সেই জেন-জি বিক্ষোভের মুখেই পড়েছেন। তার পদত্যাগের দাবিতে রাজধানী কাঠমাণ্ডুসহ দেশটির বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারের উচ্ছেদ অভিযান, আশ্রয়কেন্দ্র খালি করার নির্দেশ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে নেপালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, গরিব ও ভূমিহীন মানুষের ওপর প্রশাসনের কঠোর পদক্ষেপের প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। গত এপ্রিল থেকে কাঠমাণ্ডুসহ নেপালের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে সরকার। প্রশাসনের দাবি, এ অভিযানে প্রায় ২ হাজার ৬০০ বস্তি উচ্ছেদ করা হয়েছে এবং প্রায় ১৫ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। তাদের অনেককে আশ্রয়কেন্দ্রে রাখা হলেও গত ২ জুলাই…
দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) একমত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশনপ্রধান ইভ ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন সংস্কার কখন করা প্রয়োজন, তা অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করে এগিয়ে যাবে সরকার। নতুন ঋণ কর্মসূচির ভিত্তি ও বাস্তবায়নের ধাপ নিয়েও আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, সে…
শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘৫ আগস্ট এই ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।’ হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এই ছাত্ররা মাঠে না নামলে বিএনপির নেতাকর্মীরা ঢাকার রাজপথে রিকশা চালাতেন। তারেক…
